Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
ইলিশা-১-এর ৩য় স্তরে সন্ধান মিলল গ্যাস মজুতের

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
15 May, 2023, 10:45 pm
Last modified: 15 May, 2023, 10:53 pm

Related News

  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • সংকটে স্বস্তির খবর: তিতাসে খনন চলছে ৩ নতুন কূপের, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ঢাকায় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে ‘স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিশা-১-এর ৩য় স্তরে সন্ধান মিলল গ্যাস মজুতের

অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ বাড়াতে এবং দেশে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাপেক্স গত ৮ মার্চ ভোলায় ইলিশা-১-এর খনন শুরু করে।
ইয়ামিন সাজিদ
15 May, 2023, 10:45 pm
Last modified: 15 May, 2023, 10:53 pm
ফাইল ছবি। ছবি: ইউএনবি

ভোলার ইলিশা-১ ফিল্ডের তৃতীয় স্তরে গ্যাসের মজুত পাওয়া গিয়েছে। এ মজুত থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বাপেক্স-এর কর্মকর্তারা।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সোমবার (১৫ মে) বলেন, ওই জোনে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করার পর কূপে গ্যাসের চাপ পরীক্ষা ও রেকর্ড করা হবে।

নতুন এ মজুতসহ গ্যাসক্ষেত্রটির তিনটি স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত পাওয়া যাবে বলে ধারণা করছেন বাপেক্স কর্তৃপক্ষ। এ মজুত থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস ২৫ থেকে ২৭ বছর ধরে উত্তোলন করা যাবে বলে মোহাম্মদ আলী জানান।

তিনি বলেন, 'এটি দেশের ২৯তম এবং দ্বীপজেলা ভোলার তৃতীয় গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে।'

বর্তমানে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রের নয়টি কূপের দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে।

অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ বাড়াতে এবং দেশে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাপেক্স ভোলায় ইলিশা-১-এর খনন শুরু করে।

গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়। তিন স্তরে ডিএসটির মাধ্যমে ৩,৪৭৫ মিটার গভীরে সফলভাবে খননকাজ সম্পন্ন হয় ২৪ এপ্রিল।

সূত্র অনুযায়ী, বাপেক্সের সঙ্গে নকশা ও নির্দেশনা চুক্তি অনুযায়ী রাশিয়ার গ্যাজপ্রম খননকাজ চালাচ্ছে।

১৯৯৩-৯৪ সালে ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্রে আবিষ্কারের পর একে একে সদর ও বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৮টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমান ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

ইলিশা-১ / ভোলা গ্যাসক্ষেত্র / ভোলার গ্যাস / ভোলা / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • সংকটে স্বস্তির খবর: তিতাসে খনন চলছে ৩ নতুন কূপের, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ঢাকায় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে ‘স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net