Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 11:30 am
Last modified: 15 August, 2025, 11:43 am

Related News

  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গ্রেপ্তার ১
  • কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি
  • কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার

উভয় মামলায় জামিন পাওয়ার পর আর কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 11:30 am
Last modified: 15 August, 2025, 11:43 am
শমী কায়সার। ফাইল ছবি

অভিনেত্রী শমী কায়সার দুই পৃথক হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। 

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারের জেলা সুপার কর্তৃক জামিনের কাগজপত্র যাচাইয়ের পর শমী কায়সারকে রাত ১০টা ৪০ মিনিটে মুক্তি দেওয়া হয়।

শমী কায়সারকে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন। এর আগে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায়ও আদালত থেকে জামিন পান। উভয় মামলায় জামিন পাওয়ার পর আর কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক-গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা। তিনি একজন অভিনেত্রী এবং আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি।

তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন এবং একই সঙ্গে এফবিসিসিআই-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ আগস্ট শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

Related Topics

টপ নিউজ

শমী কায়সার / জামিনে মুক্তি / হত্যাচেষ্টা মামলা / কাশিমপুর কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গ্রেপ্তার ১
  • কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি
  • কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net