Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সাতমসজিদ সড়কের গাছ কাটার প্রতিবাদ আন্দোলনকারীদের, পুনরায় রোপণের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2023, 04:35 pm
Last modified: 08 May, 2023, 04:42 pm

Related News

  • ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটবৃক্ষ কেটে ফেলা, মালিকের বক্তব্য– বাড়ি করতে বিক্রি করেছেন

সাতমসজিদ সড়কের গাছ কাটার প্রতিবাদ আন্দোলনকারীদের, পুনরায় রোপণের দাবি

আন্দোলনের সমন্বয়কারী আমিনুর রাজী বলেন, ‘সাত মসজিদ সড়কে আগ্রাসী প্রজাতির গাছ খুব একটা নেই। গাছগুলো কোনোভাবেই সড়ক ও নাগরিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ নয়। এসব গাছকে রেখেই সড়ক সম্প্রসারণ করা সম্ভব ছিল। কিন্তু, তা করা হয় নি; রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে’।
টিবিএস রিপোর্ট
08 May, 2023, 04:35 pm
Last modified: 08 May, 2023, 04:42 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

ধানমণ্ডি সাত মসজিদ সড়ক বিভাজকের গাছ কাটা বন্ধ এবং সেখানে পুনরায় বৃক্ষ রোপণের দাবি জানিয়েছে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটি।

আজ সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

আমিনুর রাজীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র সভাপতি সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক পাভেল পার্থ, নগরবিদ আমিন মোহাম্মদ খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

আন্দোলনের সমন্বয়কারী আমিনুর রাজী বলেন, 'সাত মসজিদ সড়কে আগ্রাসী প্রজাতির গাছ খুব একটা নেই। গাছগুলো কোনোভাবেই সড়ক ও নাগরিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ নয়। এসব গাছকে রেখেই সড়ক সম্প্রসারণ করা সম্ভব ছিল। কিন্তু, তা করা হয় নি; রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে'।

তিনি আরো বলেন, সড়ক সম্প্রাসারণের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে সঠিক অনুমোদনপত্র দেখাতে পারেননি। তারা কেবলমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেয়া কাজ শুরুর একটি নির্দেশপত্র দেখান, যেখানে কোথাও গাছ কাটার নির্দেশনা নেই। বলা যেতে পারে, অবৈধভাবেই এই গাছগুলো কাটা হয়েছে। সিটি করপোরেশনের ভাষ্য,গাছগুলো সড়কদ্বীপের জন্য বেমানান ও ঝুঁকিপূর্ণ। তাহলে এই সড়কে যদি ভুল করে গাছ লাগানো হয়ে থাকে, সে ভুল করা কর্মকর্তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে'।

বাপার সভাপতি সুলতানা কামাল বলেন, বর্তমানে এ রাস্তায় সর্বসাকূল্যে ৩০টি গাছ আছে। সাতমসজিদ সড়কের ঐতিহ্য হিসেবে গাছগুলো রক্ষায় আমরা কাজ করছি, রাতে পাহারা দেওয়া হচ্ছে । আমাদের মূল দাবি একটাই, এই সড়কের গাছ কাটা বন্ধ করতে হবে এবং যেগুলো কাটা হয়েছে সেসব স্থানে আবার নতুন করে গাছ লাগাতে করতে হবে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো:

সাতমসজিদ সড়কদ্বীপে গাছ কাটা অবিলম্বে বন্ধ করা এবং কেটে ফেলা গাছগুলোকে স্থানীয় প্রাজতি দ্বারা প্রতিস্থাপন করা। গাছ লাগানোর পর তা আবার কেটে ফেলার রেওয়াজ বন্ধ করতে হবে। নগরের বনায়ন, গাছ রক্ষা এবং কাটার বিষয়ে সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করতে হবে।

সিটি করপোরেশন এলাকায় যেকোন প্রকল্প গ্রহণে পরিকল্পনা প্রতিবেদন তৈরি; প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সিটি করপোরেশনের নগর পরিকল্পনা শাখার যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পার্ক,উদ্যান, সড়ক উন্নয়ন প্রকল্পের উন্নয়ন পরিকল্পনার নকশা জনগণের সামনে উপস্থাপন করে এলাকাবাসীসহ বিভিন্ন পেশাজীবী, পরিকল্পনাবিদ, পরিবেশবিদসহ উদ্যানবিদদের যথাযথ মতামত গ্রহণ সাপেক্ষে পরিকল্পনা চূড়ান্তকরণ এবং বাস্তবায়ন করতে হবে।

বিদ্যমান গাছ ও সবুজকে অক্ষুন্ন রেখে উন্নয়ন প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।

নগর এলাকায় গাছ কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর আর বন অধিদপ্তরের যথাযথ ভূমিকা পালনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নগর উন্নয়ন পরিকল্পনায় প্রকৃতি-ভিত্তিক পরিকল্পনাকে প্রাধান্য দিতে হবে।

 

Related Topics

টপ নিউজ

সাত মসজিদ রোড / গাছ কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটবৃক্ষ কেটে ফেলা, মালিকের বক্তব্য– বাড়ি করতে বিক্রি করেছেন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net