Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2026, 10:00 am
Last modified: 25 February, 2026, 10:01 am

Related News

  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার পথ সুগম করার উদ্দেশ্যে বেড়িবাঁধে রোপণ করা গাছগুলো কাটেন।
টিবিএস রিপোর্ট
25 February, 2026, 10:00 am
Last modified: 25 February, 2026, 10:01 am
প্রতীকী ছবি: ইউএনবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার পথ সুগম করার উদ্দেশ্যে বেড়িবাঁধে রোপণ করা গাছগুলো কাটেন। এ ধরনের কর্মকাণ্ডকে অন্যায় ও নিন্দনীয় উল্লেখ করে দলটি বলেছে, এটি দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালীন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে এই বেড়িবাঁধে গাছগুলো রোপণের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এই গাছগুলো পরিবেশ ও বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। 

অভিযোগ রয়েছে, ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে ২০টি গাছ কেটে ফেলেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

Related Topics

টপ নিউজ

মিঠামইন / ইপজেলা বিএনপি সভাপতি / ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ / গাছ কাটা / গাছ নিধন / বিএনপি পদ স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net