Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2026, 10:50 pm
Last modified: 18 April, 2026, 11:00 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ

সচেতন মহলের মতে, উন্নয়নের প্রয়োজনে পরিবেশ ধ্বংসের এই প্রবণতা নগরের ভারসাম্য নষ্ট করছে। ১৬ বছরের পুরনো ছায়াদানকারী গাছগুলোর এই পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও।
টিবিএস রিপোর্ট
18 April, 2026, 10:50 pm
Last modified: 18 April, 2026, 11:00 pm
ছবি: টিবিএস

রাজশাহী নগরে একটি রাস্তা সম্প্রসারণের জন্য ৩০টি বড় কাঠবাদাম গাছ কেটে ফেলেছে সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত তিন দিনে নগরের রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত এলাকার এসব গাছ কেটে ফেলা হয়। সড়কের পাশে দীর্ঘ ১৬ বছর ধরে ছায়া দিয়ে আসা গাছগুলো এভাবে কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পরিবেশবাদীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের দিকে নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদাম গাছ লাগিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গত ১৬ বছরে গাছগুলো অনেক বড় হয়েছিল এবং নিয়মিত ফল ধরত। রাজীব চত্বর থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের একপাশে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো পথচারীদের প্রশান্তি দিত। সম্প্রতি ওই এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের পর এখন রাস্তা সম্প্রসারণের অজুহাতে গাছগুলো সাবাড় করা হলো।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান জানান, বন বিভাগের মাধ্যমে প্রাক্কলন করে নিয়ম মেনেই গাছগুলো বিক্রি করা হয়েছে। তিনি বলেন, "ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর রাস্তার একপাশের প্রস্থ কমে গেছে। বর্তমানে রাস্তার প্রস্থ সাড়ে তিন মিটার হচ্ছে না, তাই রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ড্রেনের ওপর দিয়ে নতুন ফুটপাত নির্মাণ করা হবে এবং তখন ফুটপাতের পাশে আবারও নতুন গাছ লাগিয়ে দেওয়া হবে।"

এদিকে, গাছ কেটে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান বলেন, "নতুন করে গাছ লাগিয়ে দেওয়ার বিষয়টি একটি মনভোলানো জবাব মাত্র। গাছ রক্ষা করেও যে চমৎকার উন্নয়ন করা সম্ভব, এই আধুনিক ভাবনাটা আমাদের প্রকৌশলীদের মধ্যে আসছে না। এভাবে বড় গাছ কেটে ফেলা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তাঁরা যদি আগে নতুন গাছ লাগিয়ে বড় করতেন এবং তারপর পুরোনো গাছ কাটতেন, তবে বোঝা যেত যে তাঁরা পরিবেশ নিয়ে ভাবেন।"

সচেতন মহলের মতে, উন্নয়নের প্রয়োজনে পরিবেশ ধ্বংসের এই প্রবণতা নগরের ভারসাম্য নষ্ট করছে। ১৬ বছরের পুরনো ছায়াদানকারী গাছগুলোর এই পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / গাছ কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net