Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2023, 03:35 pm
Last modified: 20 March, 2023, 06:11 pm

Related News

  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই
  • হাদি হত্যাকাণ্ড: জড়িতদের গ্রেপ্তার ও ইন্টারপোলে সহায়তা চেয়ে হাইকোর্টে রিট
  • শেখ হাসিনা-কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে; প্রসিকিউটর তামিম

আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি

আইজিপি বলেন, আরাভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি-না সেটিও তদন্ত করে দেখা হবে।
টিবিএস রিপোর্ট
20 March, 2023, 03:35 pm
Last modified: 20 March, 2023, 06:11 pm
ফাইল ছবি/সংগৃহীত

সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশের পাঠানো চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, 'আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে, তার যে নামে আমরা চার্জশিট দিয়েছি, সে নামে তার বিরুদ্ধে একটি রেড নোটিশ জারির জন্য আমরা যে চিঠি দিয়েছি, এটা বোধহয় ইন্টারপোল গ্রহণ করেছে।'

আইজিপি বলেন, আরাভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি-না সেটিও তদন্ত করে দেখা হবে।

এসবির পরিদর্শক মামুন হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম। হত্যা মামলার অভিযোগ নিয়েই বাংলাদেশ থেকে পালিয়ে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে ভারতীয় নাগরিক পরিচয়ে আরাভ খান নাম নিয়ে বিপুল টাকার মালিক তিনি। দুবাইয়ে 'আরাভ জুয়েলার্স' নামে তার গোল্ড শোরুমের উদ্বোধন নিয়ে আলোচনায় আসেন তিনি। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই আরাভ আর কেউ নন-ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম, যিনি ভারতীয় পাসপোর্টে ‍দুবাই গেছেন। রবিউলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি। মামলার সংখ্যা আরও বেশি। আরাভ একাধিক বিয়েও করেছেন। 

এছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহির ইস্যুতে আইজিপি আজ বলেন, 'তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।' 

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা দেশের জন্য হুমকি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পগুলো দেশের বাইরের কোনো অংশ নয়। ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি পুলিশের নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আসামিদের দেশের প্রচলিত আইনে বিচার করছে।'
 

Related Topics

টপ নিউজ

আরাভ খান / ইন্টারপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই
  • হাদি হত্যাকাণ্ড: জড়িতদের গ্রেপ্তার ও ইন্টারপোলে সহায়তা চেয়ে হাইকোর্টে রিট
  • শেখ হাসিনা-কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে; প্রসিকিউটর তামিম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net