Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2026, 11:30 am
Last modified: 08 May, 2026, 11:30 am

Related News

  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে

ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে তার বাসভবনে গুলি করা হয়।
টিবিএস রিপোর্ট
08 May, 2026, 11:30 am
Last modified: 08 May, 2026, 11:30 am
আসামি আরিফ সরকারকে (৪০) বুধবার বাংলাদেশে আনা হয়। ছবি: সৌজন্যে

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্টারপোলের সহায়তায় নরসিংদীর সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার এক আসামিকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে।

আসামি আরিফ সরকারকে (৪০) বুধবার বাংলাদেশে আনা হয় এবং পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে গতকাল পিবিআইয়ের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে তার বাসভবনে গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে তিনি মারা যান। এ ঘটনার পর তার ছেলে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে স্থানীয় পুলিশ তদন্ত করলেও পরে অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত চলাকালে একই মামলার আরেক আসামি মহসিনকে এর আগে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হয়।

তার জবানবন্দিতে আরিফ সরকার এবং অন্যদের এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সম্পৃক্ততার তথ্য উঠে আসে বলে জানা গেছে।

পরে বিদেশে আরিফ সরকারের অবস্থান নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে।

এরপর দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পিবিআই ও পুলিশ সদরদপ্তর গঠিত একটি বিশেষ দল পরে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে।

বাংলাদেশে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Related Topics

টপ নিউজ

ইন্টারপোল / পিবিআই / দুবাই থেকে দেশে আনলো / পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) / নরসিংদীর সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net