দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ডিআইজি, দুইজন অতিরিক্ত ডিআইজি, ১১ জন পুলিশ সুপার ও দুইজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের বদলির তথ্য জানানো হয়েছে।
এক প্রজ্ঞাপনে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার (বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইতে, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইতে, পিবিআই'র পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনকে সিআইডিতে, পিবিআই'র পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট হিসেবে, গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে, পিবিআই'র পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডিতে, পিবিআই'র পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএন-এ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।
অপর আরেকটি প্রজ্ঞাপনে, পিবিআই'র ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে, ঢাকা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মেট্রোপলিটনে যুগ্ম কমিশনার হিসেবে, এপিবিএন'র পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নাজমুল আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে টিআর পদে এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং চলতি বছরের ৫ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।
