Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
গুলিস্তানে ভবন বিস্ফোরণে ১৮ জন নিহত, আহত অন্তত ১২০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2023, 05:50 pm
Last modified: 08 March, 2023, 12:27 pm

Related News

  • আশুলিয়ায় কারখানা চত্বরে বিস্ফোরণ: দুই দিন পরও বিভিন্ন স্থানে পড়ে আছে সিলিন্ডার, আতঙ্কে স্থানীয়রা
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন

গুলিস্তানে ভবন বিস্ফোরণে ১৮ জন নিহত, আহত অন্তত ১২০

পুরান ঢাকার আলুবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
টিবিএস রিপোর্ট
07 March, 2023, 05:50 pm
Last modified: 08 March, 2023, 12:27 pm
ছবি: টিবিএস

গুলিস্তানের কাছে পুরান ঢাকার আলুবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল এক  ব্রিফিংয়ে বলেছেন, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। ভবনের ভাঙা ধ্বংসাবশেষ পড়ে তারা আহত হয়েছে।

বিকাল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৪টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

নিহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণে ভবনটির ২/৩ তলা ধসে পড়েছে। বিস্ফোরণের কারণে মাথায় দেয়ালের টুকরো পড়ে গুরুতর আহত হয় বেশ কয়েকজন পথচারী।

বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চাঁদপুর যাওয়ার পথে গুলিস্তানের আলুবাজার এলাকা পার হচ্ছিলেন। ওই সময়ই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে রামেশ্বর বলেন, 'হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণে পাশের একটি ভবন থেকে ধ্বংসাবশেষ পড়ে পুরো এলাকা ঢেকে যায়।'

তিনি বলেন, বিস্ফোরণের শব্দ এতই জোরালো ছিল যে তার মনে হয়েছিল কিছুক্ষণের জন্য তিনি বধির হয়ে গেছেন। ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ পড়ে অনেক মানুষ আহত হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিস্ফোরণ / বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আশুলিয়ায় কারখানা চত্বরে বিস্ফোরণ: দুই দিন পরও বিভিন্ন স্থানে পড়ে আছে সিলিন্ডার, আতঙ্কে স্থানীয়রা
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net