Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক

আল জাজিরা
28 July, 2026, 08:35 pm
Last modified: 28 July, 2026, 10:24 pm

Related News

  • আশুলিয়ায় কারখানা চত্বরে বিস্ফোরণ: দুই দিন পরও বিভিন্ন স্থানে পড়ে আছে সিলিন্ডার, আতঙ্কে স্থানীয়রা
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিকেলের ভূমিকম্পের পরপরই অঞ্চলটির সবচেয়ে বড় শপিং মলটি একটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এতে মলটিতে কর্মরত আনুমানিক ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন।
আল জাজিরা
28 July, 2026, 08:35 pm
Last modified: 28 July, 2026, 10:24 pm
ছবি: রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রশাসনিক অঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ এবং একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং আরও অনেকে ভেতরে আটকা পড়ে আছেন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ আরও শক্তিশালী আফটারশকের (পরবর্তী কম্পন) আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ভূমিকম্পের পরপরই অঞ্চলটির সবচেয়ে বড় শপিং মলটি একটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এতে মলটিতে কর্মরত আনুমানিক ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন।

এনএইচকে আরও জানায়, একটি হাসপাতাল জানিয়েছে যে ভূমিকম্পের পর সেখানে ৫০ জনেরও বেশি আহত মানুষকে নেওয়া হয়েছে। অন্য আরেকটি হাসপাতাল প্রায় ৪০ জন আহতকে ভর্তির কথা জানিয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া কম্পনের প্রভাবে একটি দ্রুতগতির বুলেট ট্রেন লাইনচ্যুত হলে আরও বেশ কয়েকজন আহত হন।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) জানিয়েছে, নিকটবর্তী তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাাইচি বলেছেন, 'আমরা ইতোমধ্যে মানুষের আহত হওয়ার খবর পেয়েছি। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পাশাপাশি রাস্তাঘাট, সেতু ও অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং ভবন ধসে পড়েছে।'

আরও যুক্ত করেন, 'আমি সবাইকে অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সহ নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।'

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রায় ৩ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর আফটারশক অব্যাহত থাকায় দুর্যোগ উদ্ধারকাজে সহায়তার জন্য শত শত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

জাপান / ভূমিকম্প / শপিংমল / বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • আশুলিয়ায় কারখানা চত্বরে বিস্ফোরণ: দুই দিন পরও বিভিন্ন স্থানে পড়ে আছে সিলিন্ডার, আতঙ্কে স্থানীয়রা
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net