Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
শহীদ চান্দু স্টেডিয়ামে গরুর হাট, জুয়ার বোর্ড বসানোর পাঁয়তারা চলছে: হিরো আলম

বাংলাদেশ

খোরশেদ আলম
07 March, 2023, 02:55 pm
Last modified: 07 March, 2023, 03:10 pm

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ

শহীদ চান্দু স্টেডিয়ামে গরুর হাট, জুয়ার বোর্ড বসানোর পাঁয়তারা চলছে: হিরো আলম

হিরো আলম আরও বলেন, "এই দীর্ঘ ১৫ বছরে আপনারা বগুড়ায় জাতীয় কোনো খেলা দেননি। বগুড়ার বিমানবন্দরে গরু-বাছুর চরানো ও ধান চাষ হয়; এখন আছে শুধু এক মেডিকেল। বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেও আমাদের লাভ হয় না।"
খোরশেদ আলম
07 March, 2023, 02:55 pm
Last modified: 07 March, 2023, 03:10 pm
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে স্টেডিয়াম প্রাঙ্গণে মানবন্ধন করেন হিরো আলম। ছবি: টিবিএস

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির কার্যক্রম পুনর্বহাল ও খেলা ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ই মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে স্টেডিয়াম প্রাঙ্গণে তিনি এ মানবন্ধন করেন।

এসময় হিরো আলম বলেন, "বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের বিরুদ্ধে একটা সিন্ডিকেট কাজ করছে। এক শ্রেণির মানুষ চান না বগুড়ায় স্টেডিয়াম থাকুক। স্টেডিয়াম যখন ফাঁকা পড়ে থাকবে, উনারা এখানে জুয়ার বোর্ড বসাবেন, মেলা করার চেষ্টা করবেন, কুরবানী আসলে হাট বসাবেন৷ স্টেডিয়াম কি মেলা, হাট বা জুয়ার বোর্ড বসানোর জন্য? সিন্ডিকেট চায় স্টেডিয়ামে পড়ে থাকুক। তখন উনারা ৯৯ বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবেন।"  

হিরো আলম আরও যোগ করেন, "বিসিবির দোষ নেই, তারা এখানে কাজ করার চেষ্টা করেছে। ওই সিন্ডিকেট কাজে বাধা দিচ্ছে৷ তারাই বিসিবির খেলা আসার আগে চিঠি দিয়ে বাধা দিয়েছে যেন খেলা না হয়।"

এই সিন্ডিকেট কারা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, "আপনারাও মোটামুটি জানেন সবই। আমি এখন তাদের নাম বলতে চাইনা।"

হিরো আলম আরও বলেন, স্টেডিয়াম থেকে মালামাল ও কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যাওয়া বগুড়াবাসীর জন্য লজ্জাজনক। গত ১৫ বছরে বগুড়ার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, "মাস খানেক আগেই উপনির্বাচনে বগুড়া সদর থেকে ৫০ বছর পর নৌকা মার্কার রাগেবুল আহসান রিপু ভাই নির্বাচিত হয়েছেন। আমিও ভোট করেছি তার বিরুদ্ধে। রিপু ভাইকে বলতে চাই, বগুড়ার মানুষের তাদের রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে ভোট দিয়েছে৷ আপনি দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে স্টেডিয়ামে থেকে সব কিছু বিসিবি প্রত্যাহার করলো?"

হিরো আলম আরও বলেন, "এই দীর্ঘ ১৫ বছরে আপনারা বগুড়ায় জাতীয় কোনো খেলা দেননি। বগুড়ার বিমানবন্দরে গরু বাছুর চরানো ও ধান চাষ হয়; এখন আছে শুধু এক মেডিকেল। বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেও আমাদের লাভ হয় না৷ বগুড়ার মাটিকে আপনারা ঘাঁটি না বানিয়ে উজাড় করে দিয়েছেন। এটা লজ্জার বিষয়, এর জন্য ধিক্কার জানাই আমি।"

মানববন্ধন শেষে বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম ঘুরে দেখেন হিরো আলম। এসময় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও বগুড়ার সন্তান শফিউল ইসলাম সুহাসের সঙ্গে দেখা হয় হিরো আলমের। বিসিবির কার্যক্রম স্টেডিয়ামে ফিরিয়ে আনতে এ ক্রিকেটারের কাছেও অনুরোধ জানান হিরো আলম।

এর আগে গত ২ মার্চ (বৃহস্পতিবার) বিসিবি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল প্রত্যাহার করে নেয়।

Related Topics

টপ নিউজ

হিরো আলম / বগুড়া / বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম / সিন্ডিকেট / জুয়ার আসর / গরুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net