Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ঈশ্বরদীতে যুবলীগ নেতার গুলিতে নসিমন চালককে হত্যার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2023, 09:55 am
Last modified: 06 January, 2023, 10:03 am

Related News

  • বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণ দিতে হয়েছিল যে ফুটবলারকে
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার

ঈশ্বরদীতে যুবলীগ নেতার গুলিতে নসিমন চালককে হত্যার অভিযোগ

অভিযুক্ত আনোয়ার হোসেন ঈশ্বরদী পৌর যুবলীগের সদস্য এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের ভাই। আনোয়ার হোসেন ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পরিবহনে চাঁদাবাজীর নেতৃত্বে দিয়ে আসছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
টিবিএস রিপোর্ট
06 January, 2023, 09:55 am
Last modified: 06 January, 2023, 10:03 am
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামুন হোসেন (২৬) নামের এক ভটভটি (নসিমন) চালককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পৌর যুবলীগের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় গুলিবিদ্ধ রকি হোসেন ও সুমন হোসেন নামের আরও দুইজন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আনোয়ার হোসেন ঈশ্বরদী পৌর যুবলীগের সদস্য এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের ভাই।

আরো দুই অভিযুক্ত হলেন, একই ওয়ার্ডের ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন এবং ছাত্রলীগ কর্মী ইব্রাহিম।

আনোয়ার হোসেন ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পরিবহনে চাঁদাবাজীর নেতৃত্বে দিয়ে আসছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার রাতে হতাহতের এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনশি। তিনি বলেন, 'এই ঘটনায় মামলা না হলেও পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।'

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কাচারিপাড়া কড়ইতলায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন পিয়ারাখালী এলাকার মানিক হোসেনের ছেলে। যিনি পেশায় ভটভটি চালক। আহতরা হলেন, পিয়ারাখালী এলাকার শরীফ হোসেনের ছেলে রকি ও মো. বাবুর ছেলে সুমন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক বুধবার রাত ৯টার দিকে কড়ইতলা এলাকায় একটি নসিমন থামানোর চেষ্টা করেন। এ সময় পেছনে থাকা একটি লেগুনা নসিমনটির সঙ্গে ধাক্কা লাগলে লেগুনার সামনের কাচ ভেঙে যায়। এতে নসিমন চালকের চাবি কেড়ে নিয়ে তার কাছ থেকে জরিমানা দাবি করেন লেগুনাচালক।

এতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে নসিমন চালক ঘটনাস্থল থেকে চলে যান। কিছুক্ষণ পর কয়েকজন যুবক এসে নসিমন চালককে কেন তাড়ানো হয়েছে- এ বিষয়ে লেগুনাচালকর পক্ষের লোকজনের কাছে জানতে চান। এতে আবারও দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি দেখে আশেপাশের লোকজন এসে তাদের থামানোর চেষ্টা করলে যুবলীগ নেতা আনোয়ার হোসেন তার কোমরে থাকা পিস্তল বের করে গুলি করেন।

নিহত মামুনের মামা মনিরুল ইসলাম জানান, বাগবিতণ্ডার সময় আনোয়ার হোসেন নেশাগ্রস্ত ছিল। তারা ভটভটির চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত। আনোয়ার ঘটনাস্থলে এসে ভটভটি চালকের পক্ষ নিয়ে লেগুনার চালক ও এলাকার লোকজনের ওপর চড়াও হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে আনোয়ার পিস্তল বের করে মামুন ও সুমনকে গুলি করে এবং আনোয়ারের সহযোগীরা রকিকে ছুরিকাঘাত করে। তলপেটে গুলি লাগায় মামুন ঘটনাস্থলেই মারা যায়। আহত রকি ও সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা আনোয়ার হোসেনের ভাই পৌর কাউন্সিলর কামাল উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার এ অভিযোগ করেন কামালের ভাই জামাল উদ্দিন। তবে এ বিষয়ে পুলিশ এখনো কিছু স্বীকার করেনি।

Related Topics

টপ নিউজ

হত্যা / গুলি করে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণ দিতে হয়েছিল যে ফুটবলারকে
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net