Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2026, 04:45 pm
Last modified: 20 June, 2026, 04:53 pm

Related News

  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার

শনিবার (২০ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম র‌্যাব-৭ এসব তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আলী আকবর (২৬) জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ০৪নং সমাজের আলী আহমদের ছেলে।
টিবিএস রিপোর্ট
20 June, 2026, 04:45 pm
Last modified: 20 June, 2026, 04:53 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত ১৮ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম র‌্যাব-৭ এসব তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আলী আকবর (২৬) জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ০৪নং সমাজের আলী আহমদের ছেলে।

র‌্যাব জানায়, সীতাকুণ্ড থানার মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। ১৮ জুন বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১নং সমাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন। ওই ঘটনায় র‍্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব নিহত হন।

হামলায় র‌্যাবের আরও চারজন কর্মকর্তা ও সদস্য এবং একজন সোর্স গুরুতর আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই জঙ্গল সলিমপুর এলাকায় নিয়মিত অভিযান ও তদন্ত চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই ধারাবাহিকতায় আলী আকবরকে গ্রেপ্তার করা হলো।

Related Topics

টপ নিউজ

জঙ্গল সলিমপুর / র‌্যাব / গ্রেপ্তার / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net