Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
গাইবান্ধা-৫ উপনির্বাচনের ভোটগ্রহণ: শীতের কারণে ভোটারের উপস্থিতি কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2023, 04:00 pm
Last modified: 04 January, 2023, 04:09 pm

Related News

  • বিএনপির 'বিদ্রোহীদের' প্রত্যাখ্যান করলেন ভোটাররা
  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে চলছে গণনা   
  • বগুড়ায় দিনভর ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, বিকেলে ফাঁকা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

গাইবান্ধা-৫ উপনির্বাচনের ভোটগ্রহণ: শীতের কারণে ভোটারের উপস্থিতি কম

নির্বাচন কমিশনের দাবি, সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়ে মাত্র ২৫-৩০ শতাংশ।
টিবিএস রিপোর্ট
04 January, 2023, 04:00 pm
Last modified: 04 January, 2023, 04:09 pm

চলমান গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটার হার কম দেখা গেছে। নির্বাচন কমিশনের দাবি, শীতের কারণে ভোটার উপস্থিতি কম।

সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়ে মাত্র ২৫-৩০ শতাংশ।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য দেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আনিছুর রহমান বলেন, "শীতে ভোটারের উপস্থিতি কম। তবে সব মিলিয়ে ভোটের খুব ভালো পরিবেশ আছে। এখন পর্যন্ত আনুমানিক ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে আছে। তবে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি এখনো।"

তিনি বলেন, "গাইবান্ধাতে ১১ ডিগ্রী সেলসিয়াস ছিল। এখন অবশ্য বাড়ছে। ভোটারের সংখ্যাও কিছু বেড়েছে।"

তিনি আরো বলেন, "দ্বিতীয় দফায় উপনির্বাচন হচ্ছে, এটাও একটা কারণ।"

ভোটের পরিবেশ নিয়ে আনিছুর রহমান বলেন, "ভোটের পরিবেশ খুব সুন্দর। ভোটারের উপস্থিতি যদিও একটু কম। এ পর্যন্ত আমরা কোনো অনিয়ম দেখি নাই। ভোটকেন্দ্রের বাইরের এবং ভিতরের পরিস্থিতি উভয়ই ভালো।"

ইভিএমের কারণে কোথাও কোনো ত্রুটি বা সমস্যা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাও জানিয়েছিলেন শীতের কারণে ভোটার উপস্থিতি কম। আড়াই ঘণ্টার মাথায় ভোট পড়েছিল ১০ শতাংশ।

রাশেদা তখন বলেছিলেন, "১০ শতাংশের মতন ভোট প্রদান করা হয়েছে। প্রচণ্ড শীতে দুর্গম চরাঞ্চলে ৩২টা কেন্দ্র। এছাড়াও শীতের জন্য উপস্থিতি এখন একটু কম। তবে ক্রমান্বয়ে বাড়ছে। বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে।"

তিনি আরো বলেন, "ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকার কারণে যারা অনিয়ম করার জন্য আগ্রহী থাকেন তাদের আগ্রহটা অনেক প্রশমিত হয়ে গেছে।"

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। গতবারের মতন এবারও ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার ব্যবহার, যা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে। 

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের কারণে ভোটগ্রহণের চার ঘণ্টার মাথায় ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই পুরো নির্বাচন বন্ধ ঘোষণা করে কমিশন।

গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

Related Topics

টপ নিউজ

গাইবান্ধা-৫ উপনির্বাচন / ভোটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বিএনপির 'বিদ্রোহীদের' প্রত্যাখ্যান করলেন ভোটাররা
  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে চলছে গণনা   
  • বগুড়ায় দিনভর ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, বিকেলে ফাঁকা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net