Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
বগুড়ায় দিনভর ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, বিকেলে ফাঁকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 05:00 pm
Last modified: 12 February, 2026, 05:06 pm

Related News

  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

বগুড়ায় দিনভর ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, বিকেলে ফাঁকা

এদিন সকালে ভোটগ্রহণ শুরুর পর প্রথম সাড়ে ৬ ঘণ্টায় জেলার সাতটি আসনে গড়ে ৫৩.১৪ শতাংশ ভোট পড়েছে। তবে এ হিসাবের মধ্যে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়নি।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 05:00 pm
Last modified: 12 February, 2026, 05:06 pm

বগুড়ায় দিন গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও কমেছে। সকালের দিকে উপচে পড়া ভিড় থাকলেও বিকেলের দিকে কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা। জেলা রিটার্নিং কার্যালয় বলছে, এবার ভোটার উপস্থিতি সন্তোষজনক।

এদিন সকালে ভোটগ্রহণ শুরুর পর প্রথম সাড়ে ৬ ঘণ্টায় জেলার সাতটি আসনে গড়ে ৫৩.১৪ শতাংশ ভোট পড়েছে। তবে এ হিসাবের মধ্যে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়নি।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক।

আজ বিকেল ৪টার দিকে বগুড়া-৭ আসনের ভোটকেন্দ্র সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যান আসাফ-উদ-দৌলা নিওন। তিনি বলেন, সকালের দিকে বেশ ভোটার উপস্থিতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও কমেছে। এখন লাইনে লোকজন কম। এই সময়ে ভোট দিতে গেলে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।

বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-৬ আসনের কেন্দ্র রায় মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আব্দুর রহমান। এই ভোটার বলেন, 'দুপুরের আগে ভিড় বেশি হবে জেনেই আমি বিকেলে এসেছি। আগের নির্বাচনগুলোতে অভিযোগ ছিল একজনের ভোট অন্যজন দিয়েছেন। কিন্তু এবার আমি বিকেল এসেও আমার ভোট আমিই দিলাম। এটিই দেশের নাগরিকের সম্মান। ভোট দিয়ে বেশ ভালো লাগছে।'

বগুড়ার সদরের নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মেহেরুল হাসান। তিনি বলেন, 'তখন কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার ছিল। নারী ভোটারেরও ব্যাপক উপস্থিতি লক্ষণীয়। লাইনও ছিল বেশ দীর্ঘ।'

বগুড়ার সদরের নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামান জানান, আজ সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। দুপুরে একটু কম ছিল। পরে বিকেলে বেড়েছে। কিন্তু শেষ সময়ে কম হবে এটাই স্বাভাবিক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে। সাতটি আসনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন বলে জানান বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বগুড়া / নির্বাচন / ভোটার / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net