Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
পাশ নম্বর কমিয়ে অকৃতকার্যদের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2022, 10:50 am
Last modified: 07 November, 2022, 11:00 am

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু
  • রাকসু: উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই ঘষাঘষি না করলে কালি উঠবে না—অমচোনীয় কালি প্রসঙ্গে উপাচার্য
  • পূজায় ডি এল রায়ের গান 

পাশ নম্বর কমিয়ে অকৃতকার্যদের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট আসনের ৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেন তাদের সন্তানদের জন্য নির্ধারিত পোষ্য কোটা। এবার পোষ্য কোটার আসন ২০১টি। পাস নম্বর না পাওয়ায় এখনও ১৩৬টি আসন ফাঁকা আছে।
টিবিএস রিপোর্ট
07 November, 2022, 10:50 am
Last modified: 07 November, 2022, 11:00 am
ছবি-সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। কিন্তু পোষ্য কোটার অবশিষ্ট ১৩৬টি আসনের জন্য পাশ নম্বর পাওয়া শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের ভর্তির সুযোগ দিতে এখন পাশ নম্বরই কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার জানান, পোষ্য কোটার পাশ নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ ধরার সিদ্ধান্ত হয়েছে। তবে এর নিচে আর নামবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ নম্বর ছাড়ের পর যারা যোগ্য বিবেচিত হবেন কেবল তারাই ভর্তি হতে পারবেন। ভর্তি উপ-কমিটির সভায় আজ এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, এ বছর (২০২১-২২ সেশন) রাবিতে কোটাসহ মোট আসন ৪ হাজার ৬৪১টি। মোট আসনের ৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেন তাদের সন্তানদের জন্য নির্ধারিত পোষ্য কোটা। এবার পোষ্য কোটার আসন ২০১টি। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের বেশি পেয়ে এরই মধ্যে ভর্তি হয়েছেন ৬৫ জন শিক্ষার্থী। পাস নম্বর না পাওয়ায় বাকি ১৩৬টি আসন ফাঁকা আছে। এ অবস্থায় আসন পূরণের স্বার্থে পোষ্য কোটার পাস নম্বর কমিয়ে ৩০ করা হয়েছে। 

জনসংযোগ দপ্তরের প্রশাসক আরও জানান, পাস নম্বরে ১০ নম্বর ছাড় দেওয়ায় এখন আরও ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। তবে এরপরও ৭৬টি আসন ফাঁকাই থাকবে। এসব আসনে শিক্ষার্থী ভর্তি করতে হলে পাস নম্বর আরও কমাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য আর নিচে নামবে না। পোষ্য কোটার এসব আসন এবার ফাঁকাই থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করার প্রস্তাব দেওয়া হয়। 'সি' ইউনিটে আবশ্যিকে ২৫ ও ঐচ্ছিকে ১০ নম্বর পাওয়ার শর্ত পূরণ করতে পারেননি এমন পোষ্য কোটার শিক্ষার্থীদেরও ভর্তি করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অধিকাংশ সদস্য এতে অসম্মতি জানালে প্রস্তাবটি সভায় পাস হয়নি। এ নিয়ে গতকাল আবার সভা হয়।

এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সেখানেই পোষ্য কোটার পাস নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।  

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / পোষ্য কোটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু
  • রাকসু: উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই ঘষাঘষি না করলে কালি উঠবে না—অমচোনীয় কালি প্রসঙ্গে উপাচার্য
  • পূজায় ডি এল রায়ের গান 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net