Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
সিত্রাং তাণ্ডবে ঢাকায় বেড়েছে শাক-সবজির দাম

বাংলাদেশ

জহির রায়হান
29 October, 2022, 09:45 am
Last modified: 30 October, 2022, 04:06 pm

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • পর্যাপ্ত সরবরাহ রয়েছে, রমজানে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

সিত্রাং তাণ্ডবে ঢাকায় বেড়েছে শাক-সবজির দাম

রাজধানী ঢাকায় বিভিন্ন শাকের দাম এক সপ্তাহেরও কম ব্যবধানে বেড়ে দ্বিগুণ হয়েছে। আর সবজির দাম প্রকারভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
জহির রায়হান
29 October, 2022, 09:45 am
Last modified: 30 October, 2022, 04:06 pm
ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে সবজির ক্ষতি হওয়ায় বাজারে প্রতিটি সবজির দামই বেড়েছে। রাজধানী ঢাকায় বিভিন্ন শাকের দাম এক সপ্তাহেরও কম ব্যবধানে বেড়ে হয়েছে দ্বিগুণ।

সবজির দাম প্রকারভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবাসীরা বলছেন, সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজি আসছে কম। সামনে দাম আরো বাড়তে পারে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানে বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষেতে প্রায় সব ধরনের ফসল, শাক-সবজির ক্ষতি হয়েছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার ঘুরে দেখা যায়, লাল শাক, পুঁই শাক প্রতি আটি বিক্রি হচ্ছে ২০ টাকা।

মগবাজার এলাকার বিক্রেতা নুরুল ইসলাম বলেন, "ঘুর্ণিঝড়ের পর আমাদের পাইকারি শাক কিনতে হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে। লাল শাক প্রতি আটি পাইকারি কিনতাম ৬ থেকে ৭ টাকায়, আজকে কিনেছি ১৬ টাকায়; লাল শাক ১০ টাকার জায়গায় হয়েছে ১৮ টাকা, পুঁই শাক ১০ টাকা থেকে হয়েছে ২০ টাকা।"

তিনি বলেন, "যেই দামে কিনি তার চেয়ে প্রতি আটি ২ থেকে ৩ টাকা বেশি দামে বিক্রি করি।" 

এদিকে সপ্তাহের ব্যবধানে পোটল, ঢেঁড়স, চিচিঙ্গা, বেগুন, ও কাঁকরোলসহ সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পোটল ৫০ টাকা, শিম ১০ টাকা, বেগুন ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মোহম্মদ বাবুল বলেন, "ঘুর্ণিঝড়ের পর দক্ষিণ অঞ্চল থেকে সবজি কম আসছে। এখন উত্তর অঞ্চলের সবজি দিয়েই চাহিদা মেটাতে হচ্ছে, তাই দাম একটু বেশি।" 

কারওয়ান বাজারে কথা হয় আব্দুল মজিদের সঙ্গে; তিনি বলেন, "সব কিছুর দাম বাড়ছে। আমরা কীভাবে বাঁচবো! ৫০ টাকার নিচে এখন কোনো সবজি নেই। ২০ হাজার টাকা বেতন পাই, সেই টাকায় ৪ জনের সংসার চলে না। গত দুই মাস ধরে প্রতি মাসে ৩ হাজার টাকা ধার করে চলতে হচ্ছে।"

দাম কমেনি ডিম ও মাংসের

এদিকে, দাম বাড়ার পর ডিম ও মাংসেরও আর দাম কমেনি। ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। 

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা এবং পাকিস্তানি কক মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। 

অন্যদিকে, গরুর মাংস ৭০০ টাকা আর খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে। 

চালও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। চালের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকায়, আটাশ ৫৬ থেকে ৫৮ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৯১ টাকায় বিক্রি হচ্ছে।

চিনি নেই বাজারে

কারওয়ান বাজারে ১০ টি দোকান ঘুরে মাত্র একটি দোকানে চিনি বিক্রি করতে দেখা গেছে। সেটিও প্যাকেটজাত লাল চিনি।

গত ৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় প্রতিকেজি খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকায় বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেয়।

মিলমালিকদের দাবি, বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কমে গেছে। তাই সরবরাহও কম।

মেঘনা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মোঃ তসলিম শাহরিয়ার টিবিএসকে বলেন, "গ্যাস সংকটের কারণে আমাদের চিনি উৎপাদন কমে গেছে। যেখানে প্রতিদিন আমাদের ৪ থেকে ৫ হাজার টন চিনি বাজারে যেতো, সেখানে এখন যাচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টন।

কারওয়ান বাজারে ইয়াসিন জেনারেল স্টোরের সেলসম্যান আলী হোসেন বলেন, "দোকানে চিনি নেই। প্রতিষ্ঠানগুলো গাড়িতে করে সরাসরি চিনি বিক্রি করছে। আমাদের কাছে বিক্রি করলে আমরাও সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে পারতাম।" 

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / দ্রব্যমূল্য বৃদ্ধি / শাকসবজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • পর্যাপ্ত সরবরাহ রয়েছে, রমজানে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net