Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2026, 09:35 am
Last modified: 28 March, 2026, 09:37 am

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর নিউমার্কেট ও লালবাগ কাঁচাবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
28 March, 2026, 09:35 am
Last modified: 28 March, 2026, 09:37 am
প্রতীকী ছবি: টিবিএস

ঈদ শেষ হলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালি মুরগি, গরু ও খাসির মাংস এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সরবরাহ কম থাকায় কিছু সবজির দামও বেড়েছে—যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর নিউমার্কেট ও লালবাগ কাঁচাবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকা কেজিতে। আর লেয়ার মুরগি ৩২০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গরু ও খাসির মাংস এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকায়—যা ঈদের আগেই বেড়েছিল। এর আগে ৭৫০ থেকে ৭৮০ টাকায় এক কেজি গরুর মাংস কেনা যেত।

লালবাগে মুরগি কিনতে আসা শরিফুল টিবিএসকে বলেন, "ঈদের পর ভাবছিলাম বাজারে দাম একটু কমবে, কিন্তু তেমন কিছুই হয়নি। মাংস-মুরগির দাম এখনো অনেক বেশি। বাড়িতে মেহমান আছে, তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে।"

ব্যবসায়ীরা জানান, ঈদকে ঘিরে সারা দেশে গরুর মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। এখনো প্রত্যন্ত অঞ্চলে গরুর সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম কমছে না।

লালবাগের মাংস বিক্রেতা সেন্টু টিবিএসকে বলেন, "আরও কিছুদিন এই দাম থাকতে পারে। সামনে কোরবানির ঈদ রয়েছে। এর মধ্যে গরুর দাম না কমলে মাংসের দামও কমার সম্ভাবনা কম।"

একইভাবে, খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০০ টাকা দরে—যা ঈদের কয়েক সপ্তাহ আগে ৫০ থেকে ১০০ টাকা কম ছিল।

তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি ডজন ফার্মের ডিম বাজারভেদে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে—যা ঈদের আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকা।

পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সবজির বাজারে কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছু বেড়েছে। ঈদের আগে বেগুন বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা—যা এখন মান ও জাতভেদে ৭০ থেকে ৮০ টাকা। শসার দাম ৪০-৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা। টমেটো ৩৫-৫০ টাকা থেকে বেড়ে এখন ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচামরিচ ৫০ টাকা, শিম ৪৫-৬০ টাকা, ছোট মিষ্টি কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা এবং ধুন্দল, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে সরবরাহ কম থাকা এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা করছেন তারা।

ঈদের পর মাছের সরবরাহ কিছুটা কমেছে। তবে চাহিদা সীমিত থাকায় দাম আগের মতোই রয়েছে।

বাজারে রুই মাছ কেজিপ্রতি ৩৫০-৪২০ টাকা, কাতলা ৩২০-৩৮০ টাকা, তেলাপিয়া ২০০-২৮০ টাকা, পাঙ্গাস ১৮০-২৫০ টাকা এবং শিং ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষ ও দেশি কই বিক্রি হচ্ছে ৩০০-৬০০ টাকা কেজি দরে।

অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০-৩৫০ টাকা, কাঁচকি ৪৫০-৫০০ টাকা, মলা ৩০০-৩৫০ টাকা, পাবদা ৩০০-৬০০ টাকা এবং গলদা চিংড়ি ৬৫০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

তবে চাহিদা থাকলেও মসলার বাজারে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / কিচেন মার্কেট / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net