Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামেকে হামলা, ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকেরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2022, 10:30 am
Last modified: 20 October, 2022, 11:05 am

Related News

  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু
  • রাকসু: উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই ঘষাঘষি না করলে কালি উঠবে না—অমচোনীয় কালি প্রসঙ্গে উপাচার্য

রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামেকে হামলা, ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকেরা 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, "রাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো ধরনের অবহেলা ছিলো না। জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগেই রাবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অথচ রাবি শিক্ষার্থীরা রামেক হাসপাতালে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখে।"
টিবিএস রিপোর্ট
20 October, 2022, 10:30 am
Last modified: 20 October, 2022, 11:05 am

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার রাত ১২টা থেকে তারা এ কর্মসূচি পালন করছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, "রাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো ধরনের অবহেলা ছিলো না। জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগেই রাবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসকদের কিছুই করার ছিলো না। অথচ রাবি শিক্ষার্থীরা রামেক হাসপাতালে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে। আমরা চেষ্টা করছি তাদের কাজে ফিরিয়ে আনতে।" 

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে শাহরিয়ার নামে এক শিক্ষার্থী নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হলের আবাসিক ছাত্র ছিলেন।

বুধবার সাড়ে রাত ৮টার দিকে হলের ৩ নম্বর ব্লকের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে দফায় দফায় ভাঙচুর চালায় রাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা রাত ২টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে যান।

এদিকে হামলার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রাবির প্রক্টর ও ছাত্র উপদেষ্টা, রামেক হাসপাতালের সিনিয়র প্রফেসর ও সহকারী পরিচালকসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছে। 

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার
  • রাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ; সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু
  • রাকসু: উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্রই ঘষাঘষি না করলে কালি উঠবে না—অমচোনীয় কালি প্রসঙ্গে উপাচার্য

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net