Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
‘শিগগিরই জ্বালানির দাম সমন্বয় হবে’: সবাইকে ১-২ মাস ধৈর্য ধরার অনুরোধ নসরুল হামিদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 August, 2022, 03:50 pm
Last modified: 14 August, 2022, 04:06 pm

Related News

  • ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ

‘শিগগিরই জ্বালানির দাম সমন্বয় হবে’: সবাইকে ১-২ মাস ধৈর্য ধরার অনুরোধ নসরুল হামিদের

“আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসলেই দেশে দাম সমন্বয় করা হবে। প্রয়োজনে একাধিকবার সমন্বয় করা হবে”।
টিবিএস রিপোর্ট 
14 August, 2022, 03:50 pm
Last modified: 14 August, 2022, 04:06 pm
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

শিগগিরই দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে জানিয়ে সবাইকে এক-দুই মাস ধৈর্য ধারার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

"আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসলেই দেশে দাম সমন্বয় করা হবে। প্রয়োজনে একাধিকবার সমন্বয় করা হবে"। 

রোববার (১৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে 'বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার' শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। 

জ্বালানি খাতের রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) এই সেমিনারের আয়োজন করে।

"আমরা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কঠিনভাবে। মূল্য সমন্বয় কিন্তু খুব বেশি দিন হয়নি। আমি সবাইকে বলব এক-দুইটা মাস আপনারা অন্তত ধৈর্য ধরুন। একটু সহনীয় হউন। আমরা আশাবাদী, তেলের মূল্য যদি কমতি আরম্ভ করে অবশ্যই এটাকে আমরা একটা ভালো সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারব, এটা নিয়ে আমি আশাবাদী", বলেন তিনি। 

গত ৫ আগস্ট জ্বালানির দাম ৪২.৫ শতাংশ থেকে ৫১.৬ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ২০০১ সালের পর এটিই জ্বালানির দামের সর্বোচ্চ বৃদ্ধি।

নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকা। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি / নসরুল হামিদ / জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net