Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নিজস্ব রূপে ফিরেছে সুন্দরবন

বাংলাদেশ

আওয়াল শেখ
13 August, 2022, 06:25 pm
Last modified: 13 August, 2022, 06:27 pm

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো

নিজস্ব রূপে ফিরেছে সুন্দরবন

‘দীর্ঘদিন ধরে সুন্দরবনে কেউ প্রবেশ করতে পারছে না। এতে মানুষের কোলাহল ও নৌযানের শব্দ বন্যপ্রাণীদের কানে যাচ্ছে না। তারা এখন অবাধ বিচরণ করে বেড়াচ্ছে।’
আওয়াল শেখ
13 August, 2022, 06:25 pm
Last modified: 13 August, 2022, 06:27 pm

১৩ আগস্ট ভোরে সুন্দরবনের শেকেরটেক ইকোট্যুরিজম এলাকায় নদীর পাড় থেকে হরিণ ও কুমিরের পাশাপাশি দাঁড়িয়ে থাকার ছবিটি তুলেছেন বন কর্মকর্তা জহিরুল ইসলাম জুয়েল।

দীর্ঘদিন ধরে সুন্দরবনে সব ধরনের জেলে, বাওয়ালী, মৌয়ালী ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। ফলে বন্য প্রাণীরা অবাধ বিচরণ করতে শুরু করেছে সুন্দরবনে।

মূলত সুন্দরবনে মানুষের কোলাহল ও নৌযানের শব্দে বনের গহীনে বিচরণ করে বন্যপ্রাণীরা। তবে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে বন্য প্রাণীরা চলে আসছে নদী ও খালের পাড়সহ পর্যটন কেন্দ্রগুলোতে।

সুন্দরবনের কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্রের স্টেশন অফিসার (এসও) জহিরুল ইসলাম জুয়েল বলেন, তবে বর্তমানে বন্যপ্রাণীদের নদী ও খালের পাড়ে বেশি দেখা যাচ্ছে।

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে সুন্দরবনে কেউ প্রবেশ করতে পারছে না। এতে মানুষের কোলাহল ও নৌযানের শব্দ বন্যপ্রাণীদের কানে যাচ্ছে না। তারা এখন অবাধ বিচরণ করে বেড়াচ্ছে।'

করমজল বণ্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর বলেন, 'চলমান নিষেধাজ্ঞার কারণে বনে মানুষের পদচারণা ও পরিবেশ নৌযানের বিকট শব্দ নেই। শুনশান নীরবতায় বনের প্রকৃতিতে ভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। এখন মনে হচ্ছে সুন্দরবন তার নিজস্ব রূপে ফিরেছে।'

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, 'বর্ষা মৌসুমে সুন্দরবনের অধিকাংশ প্রাণীর প্রজনন হয়। এই সময়ে যাতে বন্যপ্রাণীদের কোনো সমস্যা না হয়, সেজন্য সবাইকে প্রবেশে নিষেদ্ধাজ্ঞা দেওয়া হয়েছে।'

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে সম্পদ আহরণের জন্য বর্তমানে ১২ হাজার নৌকা ও ট্রলারকে বোর্ড লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) দেওয়া হয়েছে। এসব নৌযানের মাধ্যমে প্রতি বছর এক থেকে দেড় লাখ জেলে, বাওয়ালী ও মৌয়ালী সুন্দরবনের সম্পদ আহরণ করেন। এছাড়া সুন্দরবনের ৭টি ইকোট্যুরিজম কেন্দ্রে প্রতি বছর আড়াই লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল বলেন, 'সুন্দরবনে একদিকে প্রতিবছর বনজীবীর সংখ্যা বাড়ছে, অপরদিকে বনের সম্পদ কমছে। বনজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বন সুরক্ষার জন্য একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করলে সুন্দরবন আরও বেশি সুরক্ষিত থাকত।'

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলছেন, 'নিয়মতান্ত্রিকভাবে বন থেকে সম্পদ আহরণ না করা হলে স্বাভাবিক ইকোসিস্টেমের (বাস্তুতন্ত্র) ক্ষতি হয়।'

তিনি আরও বলেন, 'রাজস্ব নিয়ে বনজীবীদের সম্পদ আহরণের অনুমতি দেওয়া হয়। সুন্দরবন থেকে রাজস্ব আসছে—এই চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। বিরক্ত না করে বনটাকে বনের মতো থাকতে দিতে হবে। তাহলে সেখানের ইকোসিস্টেমের কোনো ক্ষতি হবে না।'

তবে ড. আবু নাসের মহসিন হোসেন বলেন, 'পুরো সুন্দরবনটাই সংরক্ষিত, পূর্ব-অনুমতি ছাড়া যে-কেউ চাইলে সেখানে প্রবেশ করতে পারে না। এছাড়া সুন্দরবনের ৫২ শতাংশ স্থান অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো জেলে, বাওয়ালী বা বনজীবী প্রবেশ করতে পারে না। ভবিষ্যতে আরও এলাকায় অভয়ারণ্য ঘোষণা করা হবে।'
 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বাদাবন / ম্যানগ্রোভ / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net