Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
যে সব কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশ

জাফর আহমেদ, টাঙ্গাইল
09 July, 2022, 08:45 pm
Last modified: 09 July, 2022, 08:47 pm

Related News

  • ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি

যে সব কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ফিটনেসের অভাবে হঠাৎ বিকল যানবাহন, অদক্ষ চালকের কারণে সড়ক দুর্ঘটনা, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সড়কে মাত্র দুই লেন, ও সিরাজগঞ্জ থেকে গাড়ি ধীরে চালানো ইত্যাদি কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।
জাফর আহমেদ, টাঙ্গাইল
09 July, 2022, 08:45 pm
Last modified: 09 July, 2022, 08:47 pm
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট। ছবিটি শনিবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটি এলাকা থেকে তোলা। ছবি: টিবিএস

ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। চলতি ঈদ যাত্রায় টানা ৪০ ঘণ্টার যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এ সড়কের যাত্রীদের।

ফিটনেসের অভাবে হঠাৎ বিকল যানবাহন, অদক্ষ চালকের কারণে সড়ক দুর্ঘটনা, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সড়কে মাত্র দুই লেন, ও সিরাজগঞ্জ থেকে গাড়ি ধীরে চালানো ইত্যাদি কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। এছাড়াও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কের পাশে খানাখন্দ রয়েছে।

পুলিশ, যানবাহন চালক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করে। এতে করে একটি যানবাহন বিকল হয়ে গেলে তা অপসারণ করতে যে সময় লাগে, ওই সময়ের মধ্যে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার শিকার যানবাহনের কারণেও যানজটের সৃষ্টি হয় এই মহাসড়কে। এছাড়া প্রশিক্ষণবিহীন অদক্ষ চালকেরা ট্রাফিক সিগনাল ও সড়ক আইন না মেনে অনেক সময় এলোমেলোভাবে গাড়ি চালিয়েও যানজটের সৃষ্টি করেন।

দুপুরে মহাসড়কের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় বগুড়াগামী বাস চালক হান্নান মিয়া এ প্রতিবেদককে বলেন, 'ঈদকে কেন্দ্র করে অনেক প্রশিক্ষণছাড়া চালক ফিটনেসবিহীন গাড়ি সড়কে বের করে। তাদের এলোমেলো গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে আছি।'

এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কে দ্রুত চলতে পারলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক থাকায় হঠাৎ করে চলাচলের গতি কমে যায়। এছাড়া সেতুটিও দুই লেনের হওয়ায় বেশি সংখ্যক গাড়ি একত্রে পার হতে পারে না।

দিনাজপুরগামী বাস চালক আজিজুল হক বলেন, 'গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত দ্রুতগতিতে আসতে পারি। কিন্তু এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সড়কটুকু সিঙ্গেল লেনের হওয়ায় ধীর গতিতে চলতে হয়। এতে এক পর্যায়ে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়।'

এর বাইরে রয়েছে টোল দিতে গিয়ে যানজটের মুখে পড়া। শুক্রবার (৮ জুলাই) ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের পিলারের কাছে সড়ক দুঘর্টনার কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে তা কমে। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজট রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, 'মহাসড়কে ৭০০-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। রাত দিন সড়কেই আছি। মানুষ বাড়ি না ফেরা পর্যন্ত ঘরে ফিরব না।'

Related Topics

টপ নিউজ

মহাসড়ক / মহাসড়কে ভোগান্তি / যানজট / ঈদে যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net