Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
মেট্রোরেল দুর্ঘটনার জেরে রাজধানীতে তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 12:10 pm
Last modified: 27 October, 2025, 12:28 pm

Related News

  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন

মেট্রোরেল দুর্ঘটনার জেরে রাজধানীতে তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 12:10 pm
Last modified: 27 October, 2025, 12:28 pm
ছবি: টিবিএস

গতকালের দুর্ঘটনার পর আজ সকাল থেকেও মেট্রোরেল সেবা আংশিক বন্ধ থাকায় রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। ফার্মগেট, কারওয়ান বাজার, কাকরাইল ও শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। 

সকাল থেকে সম্পূর্ণ মেট্রো সেবা চালু না থাকায় অনেক যাত্রীকেই রাস্তায় গণপরিবহনের জন্য রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। মিরপুর, তেজগাঁও এবং ঢাকার কেন্দ্রস্থলের সংযোগ সড়কগুলোতে যাত্রীরা যানবাহনের অভাবে সড়কে আটকা পড়েন। এতে মিরপুর ১০, কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায়ও তীব্র যানজট দেখা দেয়। 

এরই মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ফলে নগরবাসীকে আজ যানজটের জোড়া ধাক্কা সামলাতে হচ্ছে।

তবে এর মধ্যেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, আজ (সোমবার, ২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা-মতিঝিল রুটে নিরবচ্ছিন্নভাবে মেট্রো চলাচল শুধু হয়েছে।

যানজটের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম ট্রাফিক জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরিফুল ইসলাম রনি বলেন, 'মেট্রোরেল বন্ধ থাকার কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানজট বেড়েছে, বিশেষ করে মিরপুর, গাবতলি ও টেকনিক্যাল মোড় এলাকায়।'

ছবি: টিবিএস

মেট্রোরেল বন্ধ থাকার বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই আজ সকালে মহাখালীর কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এর ফলে এক্সপ্রেসওয়ের বিমানবন্দরগামী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

গুলশান ট্রাফিক জোনের সহকারী উপকমিশনার (এডিসি) জিয়া রহমান জিকো বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। 

গতকাল (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, পরে আংশিক খুলে দেয়া হয়। ট্রায়াল রান শেষে আজ বেলা ১১টায় পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করে ডিএমটিসিএল।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / যানজট / মেট্রোরেল দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net