Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
খামারে বিক্রি ভালো, জমেনি এখনও পশুর হাট  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2022, 09:35 am
Last modified: 04 July, 2022, 09:55 am

Related News

  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়
  • ঈদের আগে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন পশুর হাট
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা

খামারে বিক্রি ভালো, জমেনি এখনও পশুর হাট  

কোন কোন খামারে এরই মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ পশু বিক্রি হয়ে গেছে।
টিবিএস রিপোর্ট
04 July, 2022, 09:35 am
Last modified: 04 July, 2022, 09:55 am
ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহার এক সপ্তাহ বাকি। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও খামারিরা ট্রাকভর্তি পশু আনছেন হাটগুলোতে। কেউ কেউ পশুর হাটের জন্য অপেক্ষা না করে খামার থেকেই কিনে নিচ্ছেন কোরবানির পশু।

রাজধানীর বিভিন্ন খামার ঘুরে জানা গেছে, তাদের বিক্রি ভালো হচ্ছে। কোন কোন খামারে এরই মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ পশু বিক্রি হয়ে গেছে।

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় কয়েকটি খামারে গিয়ে দেখা যায় ছোট-বড় সাইজের বিভিন্ন দামের গরু সারিবদ্ধভাবে পরিচর্যা করা হচ্ছে।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে বেড়িবাঁধ রাস্তা দিয়ে গাবতলীর দিকে একটু এগোতে প্রধান সড়কের কাছেই সাদেক অ্যাগ্রো। এখানে কোরবানির জন্য প্রস্তুত করা ২৫০০টি পশুর মধ্যে ৭০ শতাংশই বিক্রি হয়ে গেছে।

এগ্রোর ইনচার্জ সাহরিয়ার পরশ টিবিএসকে বলেন, '৯০ হাজার থেকে ৩ লাখ টাকা দামের ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। ইতিমধ্যে আমাদের ৭০ শতাংশ পশু বুকিং হয়ে গেছে। গ্রাহক সেগুলো ঈদের দুই দিন আগে নিয়ে যাবেন। আমরা তাদের বাড়িতে পৌঁছে দিব।'

গরু ছাড়াও , ছাগল, মহিষ, উট, দুম্বাও রয়েছে এ ফার্মে। বেশ কয়েকটি উন্নত জাতের বড় গরু রয়েছে এখানে যেগুলোর দাম ১৮ থেকে ৩৭ লাখ টাকার মধ্যে।

বেড়িবাঁধ এলাকার আরেকটি খামার স্বদেশ এগ্রো। এখানে ৩১টি গরু রয়েছে। সবগুলোই ছোট ও মাঝারি আকারের। এর মধ্যে ৭টি গরু বিক্রি হয়েছে। খামারের মালিক আব্দুল কাইয়ুম টিবিএসকে বলেন, 'আমার এখানে ৯৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার গরু আছে।' 
এদিকে পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে। রাজধানীর অস্থায়ী হাটগুলোতে আগামী ৬ জুলাই থেকে শুরু হবে বিক্রি কার্যক্রম। হাটে ঈদের দিনসহ মোট পাঁচদিন চলবে পশু বেচাকেনা।

এ বছর রাজধানীতে মোট ১৯টি কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। হাটগুলোর মধ্যে ২টি স্থায়ী হাট, যেগুলোতে বছরের অন্য সময়ও পশু বিক্রি হয়। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রয়েছে গাবতলী স্থায়ী হাট এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রয়েছে সারুলিয়া স্থায়ী পশুর হাট। এই হাট দুটি ছাড়া আরও ১৭টি অস্থায়ী হাট বসাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। অস্থায়ী হাটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি ও উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবে ৭টি হাট।

রাজধানীর মেরাদিয়া গরুর হাটে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা গরু খামারিরা ট্রাক থেকে নামিয়ে নির্দিষ্ট স্থানে রাখছেন। অনেকে ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন আকারের গরু। কেউ দাম জানতে চাচ্ছেন। হাট ঘুরে দেখা গেছে, এক লাখের নিচে গরু নেই। 
এই হাটে খুলনা থেকে ১০টি গরু এনেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, 'গরু লালনপালনে খরচ বেড়েছে। তাই গতবছরের চেয়ে দাম বেশি হবে এবার।'

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবারও গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে। চলতি বছর ১ কোটি ২১ লাখ ২৪ হাজার পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪৬ লাখ ১১ হাজার ৩৮৩টি। গরু-মহিষের এ সংখ্যার মধ্যে হৃষ্টপুষ্ট গবাদিপশু রয়েছে ৪২ লাখ ৪০ হাজার ৪৯৩টি আর গৃহপালিত গবাদিপশুর সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৮৯০।

Related Topics

টপ নিউজ

কোরবানির পশুর হাট / খামার / গবাদিপশুর খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়
  • ঈদের আগে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন পশুর হাট
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net