Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
এখনো জমে ওঠেনি চট্টগ্রাম নগরীর পশুর হাট

বাংলাদেশ

আবু আজাদ
02 July, 2022, 09:45 am
Last modified: 02 July, 2022, 09:55 am

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • ঈদের আগে ক্রেতা সঙ্কট ও দাম কম, শঙ্কায় ঢাকার গরু বিক্রেতারা
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

এখনো জমে ওঠেনি চট্টগ্রাম নগরীর পশুর হাট

গত বছর যে গরু ৬০ হাজার টাকায় পাওয়া গেছে তার দাম এবার ৮০ হাজার টাকা।
আবু আজাদ
02 July, 2022, 09:45 am
Last modified: 02 July, 2022, 09:55 am
বিক্রি শুরুর প্রথম দিনে চট্টগ্রাম নগরের হাটগুলোতে গরুর সংখ্যা একেবারেই কম/ ছবি- টিবিএস

চট্টগ্রামে শুক্রবার (১ জুলাই) থেকে বসেছে কোরবানির পশুর হাট। নগরের তিনটি স্থায়ী গবাদিপশুর হাট ছাড়াও চসিক এর তিনটি অস্থায়ী গরুর হাটে কোরবানির পশু পাওয়া যাচ্ছে। 

তবে প্রথম দিনে শুক্রবার নগরীর স্থায়ী-অস্থায়ী হাটগুলোতে গরুর সংখ্যা একেবারেই কম। বিপরীতে বিভিন্ন উপজেলার হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক গরু আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার বিকেলে নগরীর বিবিরহাট বাজারে গরু ছিল শ'খানেক। আর সবচেয়ে বড় বাজার সাগরিকায় হাজার দুয়েক। নগরীতে দুটি স্থায়ী হাটের পাশাপাশি বাকি চারটি হাটের চিত্রও একই রকম।

বিবিরহাট বাজারে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা গুরু গুলো বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। কয়েকজন ক্রেতাকে দেখা গেল ঘুরে ঘুরে গরু দেখছেন আর দরদাম করছেন। কিন্তু তারা কিনতে নয়, গরুর দাম যাচাই করতে এসেছেন।

ছবি- টিবিএস

খামারিরা জানান, গত বছরের চেয়ে এ বছর পশুখাদ্যের দাম বেড়েছে। প্রতিটি গরুর পেছনে খাবার বাবদ প্রতিদিন কমপক্ষে ৪০০–৫০০ টাকা খরচ হচ্ছে।

সে অনুযায়ী, গত বছর যে গরু ৬০ হাজার টাকায় পাওয়া গেছে তার দাম এবার ৮০ হাজার টাকা। এ অবস্থায় দাম পাওয়া নিয়ে খামারিরা শঙ্কায় রয়েছেন। ঋণ নিয়ে তারা যে পশুপালন করছেন, সে খরচ উঠবে কি না- তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিপুর গ্রাম থেকে ২২ টি গরু নিয়ে বিবির হাট বাজারে এসেছেন খামারি মোহাম্মদ তৈয়ব আলী। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল রাতে চট্টগ্রাম পৌঁছেছি। এখন পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। তবে আশা করছি সামনে পরিস্থিতি ভালো হবে। আমার ২২ গরুর মধ্যে ৬ টির দাম লাখের উপরে, বাকিগুলো ৮০ হাজারের কাছাকাছি।"

এদিকে নতুন করে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোসহ বেশকিছু নির্দেশনা দিয়েছে সরকার। নগরের হাটগুলো ঘুরে সেসব বিষয়ে বেশ উদাসীনতা চোখে পড়েছে। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের একমুখী চলাচল থাকা অর্থাৎ প্রবেশপথ এবং বহির্গমন পথ পৃথক করার কথা থাকলেও তেমন ব্যবস্থা চোখে পড়েনি।

ছবি- টিবিএস

চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে হাটে আসা মো. পারভেজ বলেন, "প্রথম দিন ক্রেতাই নেই, গরুও নেই। যে দাম চাওয়া হচ্ছে, তা গত বছরের তুলনায় বেশি। মূলত বিক্রেতারা বাজার বোঝার চেষ্টা করছেন। এছাড়া শহরের বাড়িগুলোতে সবার পশু রাখার জায়গা নেই। এজন্য ঈদের আগে আগে হাট জমবে।"

বিপরীতে চট্টগ্রামে বিভিন্ন উপজেলার হাটগুলোতে খবর নিয়ে জানা গেছে, শুক্রবারে সেখানকার হাটে পর্যাপ্ত সংখ্যক গরু আছে, আছে ক্রেতাও। 

রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট বাজারের ব্যবসায়ী ইয়াছিন টিবিএসকে বলেন, "রানীরহাট, রোয়াজাহাট, পাহাড়তলী ও রাঙ্গামাটির কাউখালীসহ গ্রামের হাটগুলোতে প্রচুর গরু আছে। শহুরে ব্যাপারিরা গ্রামের হাট থেকে গরু নিয়ে শহরে যাচ্ছেন।"

ছবি- টিবিএস

এবার ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে মোট ১০টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি চাইলেও চট্টগ্রাম জেলা প্রশাসন চসিককে মাত্র তিনটি অস্থায়ী হাট বসানোর অনুমতি দিয়েছে। সাথে পশুর বাজার স্থাপনের জন্য মোট ১৭টি শর্ত আরোপ করেছে জেলা প্রশাসন।

তিনটি অনুমোদিত অস্থায়ী পশুর বাজার হলো- নুর নগর হাউজিং এস্টেট মাঠ, সল্টগোলা রেলওয়ে ক্রসিং সংলগ্ন মাঠ এবং দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ। এছাড়া নগরের তিনটি স্থায়ী পশুর হাট হচ্ছে- সাগরিকা বাজার, বিবিরহাট ও পোস্তারপাড় ছাগলের হাট।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরিজ জানান, চসিক অনুমোদিত স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে পশু বিক্রয় মূল্যের ওপর পাঁচ শতাংশ কর দিতে হবে।

Related Topics

টপ নিউজ

পশুর হাট / কোরবানির পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • ঈদের আগে ক্রেতা সঙ্কট ও দাম কম, শঙ্কায় ঢাকার গরু বিক্রেতারা
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net