Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
২৯ সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে গ্যাসের জন্য খনন শুরু করবে বাংলাদেশ

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
28 September, 2021, 11:45 am
Last modified: 28 September, 2021, 12:12 pm

Related News

  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ
  • এলপিজি আমদানি ৪৪ শতাংশ বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই

২৯ সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে গ্যাসের জন্য খনন শুরু করবে বাংলাদেশ

বাংলাদেশের সমুদ্রসীমায় ২৫টি অগভীর এবং গভীর ব্লক খুঁজে পাওয়া গেছে। এগুলোর মাঝে মাত্র তিনটি ব্লককে গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য নির্বাচিত করা হয়েছে।
ইয়ামিন সাজিদ
28 September, 2021, 11:45 am
Last modified: 28 September, 2021, 12:12 pm

চলতি মাসের ২৯ তারিখ থেকে সমুদ্র অঞ্চলে গ্যাসের অনুসন্ধান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) ভিত্তিতে, ভারতের রাষ্ট্রায়ত্ত ওএনজিসি বিদেশ লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) যৌথভাবে বঙ্গোপসাগরের এসএস-৪ বা অগভীর সমুদ্রের ৪ নম্বর ব্লকে খনন কাজ শুরু করবে।

এ অনুসন্ধান দেশের জন্য কিছুটা স্বস্তি এনে দিতে পারে; কারণ বর্তমান উপকূলীয় গ্যাসক্ষেত্রগুলোয় উৎপাদন কমে যাওয়ায়, তীব্র গ্যাস সংকটে ভুগছে বাংলাদেশ। 

বিষয়টি নিশ্চিত করে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিসুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গ্যাস আবিষ্কৃত হলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে।  ফলস্বরূপ, ব্যয়বহুল তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উপর নির্ভরতা কমবে।

তিনি বলেন, "বিশ্বব্যাপী মহামারির কারণে খনন কাজ এক বছর বিলম্বিত হয়েছে। এখন, আইওসিগুলো (আন্তর্জাতিক তেল কোম্পানি) অগভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান করতে পারবে।"

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশনের (পেট্রোবাংলা) কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ওএনজিসি ব্লকের নিচে ৪ হাজার মিটার পর্যন্ত খনন করবে। এছাড়া সূত্র আরো জানায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে একই ব্লকে আরো একটি খনন কাজ চালাবে কোম্পানিটি।

এসএস-৪ ও এসএস-৯ ব্লকে খননের জন্য 'বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০১২'-এর অধীনে, ওএনজিসি বিদেশ লিমিটেড (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) সঙ্গে দু'টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ সরকার বাপেক্সকে এ ব্লকগুলোর স্টোকহোল্ডার হিসেবে মনোনীত করেছে; তারা এখান থেকে ১০ শতাংশ সুবিধা পেয়ে থাকে।

পিএসসি চুক্তি অনুসারে, ঠিকাদাররা তাদের নিজস্ব খরচে ব্লকে জরিপ চালাবে ও খনন করবে এবং গ্যাস বিক্রয়ের টাকা থেকে তারা প্রতি বছর তাদের ব্যয়ের ৫৫ শতাংশ পূরণ করবে।

পেট্রোবাংলা ব্লকগুলো থেকে সর্বনিম্ন ৬০ শতাংশ এবং সর্বোচ্চ ৮৫ শতাংশ পুনরুদ্ধারযোগ্য গ্যাস এবং সর্বনিম্ন ৭০ শতাংশ এবং সর্বোচ্চ ৯০ শতাংশ পুনরুদ্ধারযোগ্য তেলের মালিক হবে।

চুক্তি স্বাক্ষরের পর থেকে ওএনজিসি কনসোর্টিয়াম ব্লকে সাড়ে ৫ হাজার লাইন-কিলোমিটার দ্বিমাত্রিক বা ২ডি সিসমিক জরিপ পরিচালনা করেছে।

এর মাধ্যমে বাংলাদেশের সমুদ্রসীমায় ২৫টি অগভীর এবং গভীর ব্লক খুঁজে পাওয়া গেছে। এগুলোর মাঝে মাত্র তিনটি ব্লককে গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য নির্বাচিত করা হয়েছে।

কোনো আন্তর্জাতিক কোম্পানিকে গ্যাস ও তেল অন্বেষণের অধিকার দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়।

২০১৭ সালের মার্চে, 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০' এর অধীনে, গভীর সমুদ্র ব্লক ডিএস-১২ তে গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ার তেল ও গ্যাস কোম্পানি পস্কো কর্পোরেশনের সঙ্গে একটি পিএসসি স্বাক্ষরিত হয়েছিল।

তবে, গ্যাসের দাম নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় কোম্পানিটি কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে চলে যায়।

এদিকে, ভূমিতে আবিষ্কৃত ২৮টি গ্যাসক্ষেত্রের মধ্যে ২২ টিতে উৎপাদন কার্যক্রম চালু রয়েছে, যা দেশের মোট গ্যাস ব্যবহারের দুই-তৃতীয়াংশ সরবরাহ করেছে।

দেশে বর্তমানে, প্রতিদিনের গ্যাসের চাহিদা ৪ হাজার এমএমসিএফের বেশি হলেও, সরবরাহ ৩,০৩৪ এমএমসিএস। এরমধ্যে ৬০০এমএমসিএফ তরল গ্যাস ছাড়া বাকি সরবরাহের সবটুকুই আসে স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে।

Related Topics

টপ নিউজ

গ্যাস / গ্যাস অনুসন্ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ
  • এলপিজি আমদানি ৪৪ শতাংশ বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net