Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
মানব পাচারকারী চক্রের হোতাদের গ্রেপ্তারে প্রথম ইন্টারপোলের সাহায্য চাইলো বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
11 November, 2020, 09:25 pm
Last modified: 11 November, 2020, 09:30 pm

Related News

  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

মানব পাচারকারী চক্রের হোতাদের গ্রেপ্তারে প্রথম ইন্টারপোলের সাহায্য চাইলো বাংলাদেশ

বাংলাদেশ পুলিশ মোট ছয় পাচারকারীকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগীতা চায়, এদের মধ্যে মিন্টু মিয়াই ছিল প্রথম।
টিবিএস ডেস্ক
11 November, 2020, 09:25 pm
Last modified: 11 November, 2020, 09:30 pm
প্রতীকী ছবিটি দ্য স্টেটসম্যান সূত্রে প্রাপ্ত

সন্দেহভাজন মানব পাচারকারীদের বিবরণ  প্রথমবারের মতো ইন্টারপোলকে জানিয়েছে বাংলাদেশ। অভিবাসীদের অপহরণ এবং হত্যা বন্ধে এ পদক্ষেপ নেওয়ার কথা গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে চলতি সপ্তাহেই প্রথম বাংলাদেশি পাচারকারী হিসেবে মিন্টু মিয়া নামের এক ব্যক্তিকে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির 'রেড নোটিশ' তালিকাভুক্ত করা হয়েছে। তার অপরাধ বিবরণীতে উল্লেখ করা হয়; 'এই ব্যক্তি বিদেশে গিয়ে চাকরি ইচ্ছুকদের সঙ্গে প্রতারণা করাসহ মুক্তিপণের দাবিতে তাদের বন্দি করে রাখা এবং হত্যার সঙ্গে জড়িত।' 

বাংলাদেশ পুলিশ মোট ছয় পাচারকারীকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগীতা চায়, এদের মধ্যে মিন্টু মিয়াই ছিল প্রথম। বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশের আওতায় রয়েছে ৭ হাজার অপরাধীর নাম। সংস্থাটির সদস্য দেশসমূহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধীকে শনাক্ত করা এবং গ্রেপ্তারে সহায়তা করে, বলে জানান বাংলাদেশ পুলিশের স্পেশাল সুপারিটেন্ডেন্ট সাইয়্যেদা জান্নাত আরা।   

তিনি রয়টার্সকে বলেন, ''উল্লেখিত ছয় পাচারকারী বাংলাদেশি নাগরিকদের বিদেশে আকর্ষণীয় চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে, পরে তাদের সঙ্গে প্রতারণা করতো। এরপর লিবিয়া নিয়ে গিয়ে তাদের আটকে রেখে শারীরিক নির্যাতন করে আরও অর্থ আদায় করতো।''

''তারা মুক্তভাবে একদেশ থেকে অন্যদেশে ঘুরে বেড়াতো। কিন্তু, ইন্টারপোলের কাছে বিবরণ জমা দেওয়ায় প্রেক্ষিতে তাদের চলাচল সীমিত হয়ে পড়বে। কারণ, যে দেশেই তারা যাক সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পলাতক অপরাধী হিসেবে গ্রেপ্তারের চেষ্টা করবে,'' জান্নাত আরা যোগ করেন। 

ইন্টারপোলের 'রেড নোটিশ' শীর্ষক তালিকায় এখন নাম রয়েছে ৭০ জন বাংলাদেশির। পলাতক এসব অপরাধীকে গ্রেপ্তারের পর বিচার বা সাজার মুখোমুখি করতে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। পলাতকদের অধিকাংশই হত্যা, জাল মুদ্রা ব্যবহার এবং নীলছবি বিপণনের সঙ্গে জড়িত।  

বিশ্বের অন্যতম শীর্ষ মানব সম্পদ রপ্তানিকারক বাংলাদেশ। প্রতিবছর ৭ লাখ মানুষ বিদেশে কাজের সন্ধানে যান। প্রবাসী আয় জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 

তবে দীর্ঘদিন ধরেই পাচারকারী চক্রের অন্যতম টার্গেট বাংলাদেশি নাগরিকেরা। বিদেশে চাকরি পাওয়ার লক্ষ্যে এদেশের নাগরিকেরাই সবচেয়ে বেশি অর্থ নিয়োগ ফি দিয়ে থাকেন অনিবন্ধিত দালালদের। এসব দালালেরাই মানব পাচারকারী চক্রের সঙ্গে সরাসরি জড়িত এবং এরফলে শ্রমিকদের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়, বলে শ্রম অধিকার গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের অভিযোগ।   

Related Topics

টপ নিউজ

ইন্টারপোল / মানব পাচার চক্র / বাংলাদেশ পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net