Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
প্রথমদিন মানিকগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন 

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি 
22 June, 2021, 02:15 pm
Last modified: 22 June, 2021, 02:52 pm

Related News

  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা
  • মৌসুমি ফসলের ন্যায্য দাম নিশ্চিতে মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু
  • সীমানা নির্ধারণ আলোচনা: ইসিকে সমর্থন গাজীপুরের, আরও আসন দাবি মানিকগঞ্জ-মুন্সীগঞ্জের

প্রথমদিন মানিকগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন 

গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
মানিকগঞ্জ প্রতিনিধি 
22 June, 2021, 02:15 pm
Last modified: 22 June, 2021, 02:52 pm
ছবি-টিবিএস

করোনা সংক্রমণ রোধে মানিকগঞ্জসহ দেশের সাতটি জেলায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, আজ ভোর ৬টা থেকে লকডাউন চলছে মানিকগঞ্জে। তবে তা অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অটোরিকশা।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ থাকতে দেখা যায় শতাধিক যাত্রীকে। যাত্রীবাহী কোন পরিবহন ব্যবস্থা না থাকায় ইঞ্জিনচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান করে গন্তব্যে যাচ্ছিল এসব যাত্রী।

গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে সীমাহীন ভোগান্তিতে রয়েছে হাজারো যাত্রী। সীমিতভাবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে। ব্যক্তিগত ছোট গাড়ির চালক ও যাত্রীদেরকে পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ ঢাকা আরিচা-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ব্যস্ত রয়েছেন একাধিক ম্যাজিস্ট্রেট। স্বাস্থ্যবিধি অম্যান্য করে চলাফেরা করার দায়ে জরিমানা গুনতে হচ্ছে সাধারণ মানুষদের।  

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আলাপ হলে সাভারমুখী যাত্রী আনোয়ার হোসেন বলেন, সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। জরুরী প্রয়োজনে সোমবার রাতে বাড়ি আসেন। এর মধ্যেই মঙ্গলবার থেকে লকডাউনে চলে আসে মানিকগঞ্জ জেলা। তবে পোশাক কারখানা খোলা থাকায় কর্মস্থলে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই বলে জানান তিনি।

ধামরাইমুখী মধ্যবয়স্ক একজন যাত্রী সাইদুর রহমান বলেন, হঠাৎ করেই লকডাউন ঘোষণা করায় বিপাকে পড়তে হয়েছে। লকডাউনের বিষয়টি অন্ততপক্ষে দুই দিন আগে ঘোষণা করলে এমন ভোগান্তিতে পড়তে হতো না বলে মন্তব্য করেন তিনি। 

যানবাহন চলাচলের বিষয়ে জানতে চাইলে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের টহল টিম কাজ করছে। জেলার প্রবেশমুখ বারবারিয়া থেকে মানিকগঞ্জমুখী সকল যানবাহন আগত পথেই ফেরত পাঠানো হচ্ছে। তবে জরুরী ক্ষেত্রে কিছু যানবাহন ছাড় দেওয়া হচ্ছে বলে জানান  তিনি।

এদিকে মানিকগঞ্জ শহর এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খোলা রয়েছে ব্যাংকিং কার্যক্রম ও জরুরী সেবার আওতামুক্ত দোকানপাট। 

এসব বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন বলেন, স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিষয়ে জনসাধারণদের সচেতন করা হচ্ছে। স্বাস্থ্য বিধি অমান্য করে চলাফেরার দায়ে বেশ কিছু ব্যক্তিদেরকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

করোনা পরিস্থিতি সম্পর্কে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন মোট ২২ হাজার ১০৩ জন্য। এর মধ্যে করোনা পজিটিভ দুই হাজার ৪৩৭ জনের। যার মধ্য থেকে এরই মধ্যে সুস্থ হয়েছে দুই হাজার ২৯৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৮ জন। বাকিরা জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।  
 

Related Topics

টপ নিউজ

মানিকগঞ্জ / মানিকগঞ্জ লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা
  • মৌসুমি ফসলের ন্যায্য দাম নিশ্চিতে মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু
  • সীমানা নির্ধারণ আলোচনা: ইসিকে সমর্থন গাজীপুরের, আরও আসন দাবি মানিকগঞ্জ-মুন্সীগঞ্জের

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net