Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 04:00 pm
Last modified: 08 November, 2025, 04:21 pm

Related News

  • উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার

শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়রা দড়ি ও কাপড় ব্যবহার করে ফাঁদ পেতে কুমিরটিকে ধরতে সক্ষম হন।
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 04:00 pm
Last modified: 08 November, 2025, 04:21 pm
ছবি: টিবিএস

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর একটি শাখা খাল থেকে বিরল প্রজাতির একটি মিঠা পানির কুমির উদ্ধার করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে স্থানীয়রা খালে কুমিরটির বিচরণ লক্ষ্য করেন, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন বিভাগের পক্ষ থেকে এ সময় স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে প্রচারণা চালানো হয়।

মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা

অবশেষে শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯ টার দিকে স্থানীয়রা দড়ি ও কাপড় ব্যবহার করে ফাঁদ পেতে কুমিরটিকে ধরতে সক্ষম হন। পরে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শ ক আব্দুল্লাহ আস সাদিক টিবিএসকে বলেন, 'উদ্ধার করা কুমিরটিকে শনিবার দুপুরে খুলনা বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে।'

তিনি জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন ১০০ কেজির বেশি।

এর আগে, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদী ও খালে কুমির দেখা  গেছে, এমন খবর ছড়িয়ে পড়ে। প্রায় এক মাস ধরে নদী ও খালের বিভিন্ন স্থানে কুমির দেখা যাচ্ছে বলে জানান এলাকাবাসীরা।

ছবি: টিবিএস
        
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত) মো. শরিফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। যদিও কুমিরটি চোখে দেখিনি, তবে স্থানীয়দের ধারণ করা ছবি ও ভিডিও দেখে নিশ্চিত হয়েছি এটি মিঠাপানির কুমির।'  

এছাড়া, মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির লোকালয়ে উঠে আসার খবরে  আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, রাতে ও ভোরে পদ্মা নদী থেকে অন্তত দুটি কুমির লোকালয়ে উঠে আসছে। 

Related Topics

টপ নিউজ

কুমির / জালে কুমির / মানিকগঞ্জ / বন অধিদপ্তর / বন্যপ্রাণী উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net