Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পাখির জন্য গাছের ডালে মাটির বাসা! 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2020, 09:10 pm
Last modified: 05 October, 2020, 09:22 am

Related News

  • নীল আলোয় জ্বলজ্বলে মাকড়সা, বর্মধারী ঝিঁঝিঁ: অ্যাঙ্গোলায় সন্ধান মিলল অবিশ্বাস্য সব নতুন প্রজাতির
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • তাঁর অনন্য জীবনের রোমাঞ্চকর মহাকাব্য
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • সুন্দরী এক পাখির গল্প

পাখির জন্য গাছের ডালে মাটির বাসা! 

'সাগর-নদী-ঝর্ণা-পাহাড়-গাছ গাছালি সমৃদ্ধ প্রকৃতির মিলনে কক্সবাজার অনন্য বাস্তুসংস্থান ছিল। আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো। কিন্তু, সেদিন আজ আর অবশিষ্ট নেই। পাখিও এখন আর আগের মতো দেখা যায় না।'
টিবিএস রিপোর্ট
04 October, 2020, 09:10 pm
Last modified: 05 October, 2020, 09:22 am
গাছে গাছে প্রায় ১০ হাজার পাখির বাসা বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। ছবি: দ্য বিজনেস ষ্ট্যাণ্ডার্ড

পরিবেশ, প্রকৃতির ক্রমবিনাশে আবাসস্থল হারাচ্ছে পরিবেশ পরিশুদ্ধ রাখার কারিগর হিসেবে পরিচিত পাক-পাখালি। প্রতিনিয়ত কমছে পাখির সংখ্যা। তাই আবাসস্থল হারাতে থাকা পাখিদের জন্য গাছের ডালে মাটির বাসা বেঁধে দেওয়ার কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। 

আজ রোববার (৪ অক্টোবর) জেলা প্রশাসকের বাংলোতে থাকা গাছের ডালে ৫০টি বাসা বেঁধে এ কার্যক্রমের সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। 

জেলা প্রশাসক বলেন, পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। পরিবেশ-প্রকৃতির জন্য কক্সবাজার এক অনবদ্য ভান্ডার। কিন্তু, নানা কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে। 

ডিসি বলেন, পাখিদের আশ্রয়স্থল হারানো খুবই বেদনাদায়ক। এ অবস্থা অনুধাবনের পর আমরা প্রাথমিকভাবে তাদের জন্য গাছের ডালে মাটির বাসা বেঁধে দেওয়ার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার বাসা বসানোর লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে, বলে উল্লেখ করেন তিনি।     

আগামী ছয় মাসে ১০ হাজার বাসা বসানোর টার্গেট পুরণ করা হবে জানিয়ে ডিসি আরও বলেন, পাখিদের নিরাপত্তার কথা চিন্তা করে; শুরুতে আমরা সরকারি সব দপ্তর ও বাসভবনে এসব বাসা বসাবো। আমাদের এ প্রচেষ্টায় 'এনভায়রনমেন্ট পিপল' নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহযোগিতা করছে।

জেলা প্রশাসক জানান, উদ্যোগটির প্রাথমিক ব্যয় জেলা প্রশাসন বহন করছে। পাশাপাশি একটি এনজিও'র সঙ্গে কথা চলছে। তারা দীর্ঘমেয়াদে ব্যয়ভার বহনে সম্মতি দিয়েছে।

জেলা প্রশাসকের বাংলোতে থাকা গাছের ডালে ৫০টি বাসা বেঁধে এ কার্যক্রমের সূচনা করেন কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

'এনভায়রনমেন্ট পিপল'- এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, 'সাগর-নদী-ঝর্ণা-পাহাড়-গাছ গাছালি সমৃদ্ধ প্রকৃতির মিলনে কক্সবাজার অনন্য বাস্তুসংস্থান ছিল। আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো। কিন্তু, সেদিন আজ আর অবশিষ্ট নেই। পাখিও এখন আর আগের মতো দেখা যায় না।'

তিনি আরো বলেন, পাখির সংখ্যা বাড়ানো ও বিলুপ্তপ্রায় পাখি ফিরিয়ে আনতে গাছে গাছে পাখির নিরাপদ বাসা নিশ্চিত করতে কাজ করছি। পর্যায়ক্রমে পুরো কক্সবাজারের মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, বাগান বাড়ি, রাস্তার পাশের গাছে গাছে- তা ছড়িয়ে দেয়া হবে। এসব বাসা রক্ষণাবেক্ষণ এবং পাখি শিকার বন্ধেও আমরা কাজ করবো। আশা করছি এ কার্যক্রমের কল্যাণে পাখিরা ফিরে আসবে। 

এসময় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (এনডিসি) মাখন চন্দ্র সূত্রধর, সহকারী কমিশনার মো. জোবায়ের হাবিব, সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম-সহ এনভায়রনমেন্ট পিপলের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ / ফিচার

প্রকৃতি / পাখির বাসা / প্রকৃতি সংরক্ষণ / কক্সবাজার জেলা প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • নীল আলোয় জ্বলজ্বলে মাকড়সা, বর্মধারী ঝিঁঝিঁ: অ্যাঙ্গোলায় সন্ধান মিলল অবিশ্বাস্য সব নতুন প্রজাতির
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • তাঁর অনন্য জীবনের রোমাঞ্চকর মহাকাব্য
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • সুন্দরী এক পাখির গল্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net