পরিবহন ধর্মঘট রোববারের আগে প্রত্যাহারের ‘সম্ভাবনা কম’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ধর্মঘট পরিস্থিতি পরিবর্তনের জন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সরকারের কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
ফাইল ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলমান পরিবহন ধর্মঘট আগামী রোববারের আগে প্রত্যাহার করার সম্ভাবনা কম। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ একথা জানিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ধর্মঘট পরিস্থিতি পরিবর্তনের জন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সরকারের কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
'আগামী রোববার ভাড়া সমন্বয় কমিটির বৈঠক আছে। এর আগে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই', বলেন তিনি।