Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 11:40 am
Last modified: 11 August, 2025, 11:43 am

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত

সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 11:40 am
Last modified: 11 August, 2025, 11:43 am
ফাইল ফটো: মুমিত এম/টিবিএস

সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকের পর আট দফা দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার (১২ আগস্ট) থেকে ৭২ ঘণ্টার এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

রোববার (১০ আগস্ট) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, আগামী ২ মাসের মধ্যে সড়ক আইনের খসড়া সংশোধন করা হবে। মালিক সমিতির আট দফার ভিত্তিতে আলোচনা হয়েছে। যেসব সমস্যা সমাধান সম্ভব, সেগুলো মেনে নেওয়ার জন্য তাদের আশ্বস্ত করা হয়েছে।

তিন বলেন, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের যৌক্তিক দাবিগুলো সরকার বিবেচনা করবে। যেসব দাবি বাস্তবায়ন সম্ভব, সেগুলো দেখা হবে। সড়ক পরিবহন আইন সংশোধনের একটি কমিটি আছে, তারা বিষয়টি পর্যালোচনা করবে। 

তিনি আরও বলেন, পুরনো যানবাহন সরিয়ে নিতে ছয় মাসের সময় দেয়া হয়েছিল। ফিটনেসবিহীন গাড়িগুলোর ডাম্পিংয়ের জায়গা নেই, তাই যাতে শ্রমিক-মালিকরা ক্ষতিগ্রস্ত না হন, সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, 'সরকারের সব সিদ্ধান্ত আইনানুগভাবে বাস্তবায়ন হবে। অবৈধ বা অচল গাড়ি চলুক, সেটাও আমরা চাই না। তবে সড়ক আইন পুরোপুরি প্রয়োগ করলে একবারে ৮০ শতাংশ গাড়ি সড়ক থেকে উঠে যাবে।' 

তিনি আরও বলেন, 'পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি আনতে কিছু সময় প্রয়োজন, সেই সময় আমাদের দিতে হবে। আমাদের যৌক্তিক দাবিগুলো একাধিক বৈঠকে সরকারকে জানানো হয়েছে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এজন্য আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।'

এর আগে গত ২৭ জুলাই বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আট দফা দাবিতে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

পরিবহন খাতের নেতারা যে মূল দাবিগুলো তুলেছেন, তার মধ্যে রয়েছে: চালকদের জামিনসংক্রান্ত সড়ক পরিবহন আইনের ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক যানবাহনের মেয়াদ ৩০ বছর করা এবং ততদিন পর্যন্ত ডাম্পিং বন্ধ রাখা, বাণিজ্যিক গাড়িতে অগ্রিম আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, ১২ বছর বয়সী রিকন্ডিশনড গাড়ি আমদানির অনুমতি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকদের ফেরত দেওয়া, মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি, মহাসড়কে থ্রি-হুইলার ও অবৈধ হালকা যানবাহনের জন্য আলাদা লেন চালু করা, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের প্রক্রিয়া দ্রুত করা এবং শ্রমিক ফেডারেশনের বিদ্যমান ১২ দফা দাবি বাস্তবায়ন।
 
Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / বাংলাদেশ পরিবহন মালিক সমিতি / পরিবহন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net