Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
চট্টগ্রামে করোনা পরীক্ষার কিট আসা নিয়ে অনিশ্চিয়তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2020, 11:10 am
Last modified: 25 March, 2020, 03:34 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে করোনা পরীক্ষার কিট আসা নিয়ে অনিশ্চিয়তা

চট্টগ্রামের রোগীদের করোনা পরীক্ষা করা হবে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)  হাসপাতালে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধিদল সেখানকার বায়োসেফটি ল্যাবের করোনা পরীক্ষার সক্ষমতা আছে কি না, সেটি যাচাই করবে।
টিবিএস রিপোর্ট
25 March, 2020, 11:10 am
Last modified: 25 March, 2020, 03:34 pm
ছবিটি প্রতীকী

চট্টগ্রামে করোনা শনাক্তের পরীক্ষা গত রোববার থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো কিট এসে পৌঁছায়নি। ফলে কখন পরীক্ষা শুরু হবে সেটি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও  বিআইটিআইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কখন কিট আসবে সেটি বলতে পারেনি।

এদিকে চট্টগ্রামে কিট না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীরা। তারা বলছেন, সমন্বয়হীনতার কারণে কিট আসছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চট্টগ্রামের অনেক বাসিন্দা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম নগরের সভাপতি অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞরা করোনার সংক্রমণ ঠেকাতে পরীক্ষা করানোর ওপর জোর দিলেও চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এখনো উদাসীন। প্রথমে সিভিল সার্জন বলেছেন রোববার থেকে পরীক্ষা শুরু হবে। পরে বিআইটিআইডি কর্তৃপক্ষ বলে মঙ্গলবার থেকে শুরু হবে। কিন্তু এখনো চট্টগ্রামে কিট এসে পৌঁছায়নি। 

তিনি আরও বলেন, গতকাল ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দেশে এক লাখ কিট মজুদ আছে বলে ঘোষণাও দিয়েছেন। কিন্তু চট্টগ্রামের কর্মকর্তারা কিট আনতে পারছেন না। এমন দুর্যোগের সময় প্রশাসনের কর্মকর্তাদের এ ধরনের সমন্বয়হীনতা মেনে নেওয়া যায় না।

একটি বেসরকারি ইস্পাত তৈরি প্রতিষ্ঠানের প্রকৌশলী সূর্য দাশ বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ পুরোটাই সমন্বয়নহীন। তারা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ছাড়া করোনা রোগীর চিকিৎসা করতে বসে আছে। গত ১০দিন আগে দেশে করোনা রোগী শনাক্ত হয়। এতদিন অতিবাহিত হওয়ার পরেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এখনো কিট আসেনি।

চট্টগ্রামের রোগীদের করোনা পরীক্ষা করা হবে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে। ইতোমধ্যে বিআইটিআইডির তিন কর্মকর্তা ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) থেকে দুইদিনের প্রশিক্ষণ নিয়ে চট্টগ্রাম ফিরেছেন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছিল, প্রশিক্ষণ শেষে এসব কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামে কিট আসবে। কিন্তু এসব কর্মকর্তা সোমবার ফিরে আসলেও কিট আসেনি।

কেন কিট আসছে না- জানতে চাইলে সিভিল ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্য অধিদফতর বলছে তারা যে ল্যাবে পরীক্ষা করা হবে, সেটি দেখবে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধিদল বিআইটিআইডি পরিদর্শন করবে। এরপর সেখানকার বায়োসেফটি ল্যাবটির করোনা পরীক্ষার সক্ষমতা আছে কি না, সেটি যাচাই করবে। প্রতিনিধি দল ঢাকায় ফিরে প্রতিবেদন দিলে তারপর কিট আসার সম্ভাবনা রয়েছে।

বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফোকাল পারসন ডা. মামুনুর রশীদ বলেন, ইতোমধ্যে আমাদের তিনজন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করে ফিরেছেন। তাদের সঙ্গে কিট প্রেরণের কথা থাকলেও এখনো আসেনি। কখন আসবে সেটি আমরা জানি না।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। ইতোমধ্যে ৯৭৩ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। ১৫০ শয্যার আইসোলেশন বেড প্রস্তুত করা হলেও সেখানে কোনো আইসিইউ বেড নেই।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net