Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
কৃষকের পাশে ছাত্রলীগ, নরসিংদী ও কক্সবাজারে কেটে দিল ধান

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি ও নরসিংদী সংবাদদাতা
23 April, 2020, 01:15 pm
Last modified: 23 April, 2020, 01:41 pm

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • নেতা-কর্মীদের ঐক্য ও জনসমর্থনই বিএনপির মূল শক্তি: মঈন খান 
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

কৃষকের পাশে ছাত্রলীগ, নরসিংদী ও কক্সবাজারে কেটে দিল ধান

বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই কৃষকদের পাশে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাতে সাড়া দিল ছাত্রলীগ।
কক্সবাজার প্রতিনিধি ও নরসিংদী সংবাদদাতা
23 April, 2020, 01:15 pm
Last modified: 23 April, 2020, 01:41 pm
নরসিংদীতে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই আহ্বানে সাড়া দিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে সংগঠনটির শতাধিক নেতাকর্মী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। সদর উপজেলার ধামের ভাওলা হারুন মিয়ার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। ধান মারাই কাজেও ছাত্রলীগ সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়। 

হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর।

তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নরসিংদীর ৫টি উপজেলাসহ প্রতিটি ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেব। 

ধান কাটার সময় আরও ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা অপূর্ব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলীসহ নরসিংদী জেলার ছাত্রলীগের নেতাকর্মী।

কক্সবাজারে ধান কাটছেন ছাত্রলীগ নেতাকর্মী। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কক্সবাজারে কৃষকের ফোন

এদিকে, লকডাউনের কারণে পাকা ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ফোন পেয়ে ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

কক্সবাজার সদরের পিএমখালি ইউনিয়নের ছনখোলা গ্রামের কৃষক আব্দুল হাইয়ের চাষ করা এক একর জমিতে বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু লকডাউনে শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে না পেরে বিলেই ধান নষ্ট হয়ে যাচ্ছিল। কৃষক আবদুল হাই বিষয়টি উল্লেখ করে ছাত্রলীগের এক কর্মীকে ফোন করেন।

সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইছারুল আলম মুন্না চৌধুরী জানান, খবরটি পেয়ে বুধবার ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়ে আব্দুল হাইয়ের ক্ষেতে গিয়ে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।  

তিনি বলেন, শুধু আবদুল হাই নয়, যে কৃষক সংকটের কথা বলবেন, আমাদের সহযোগিতা চাইবেন, তাদের মাঠে হাজির হবে উপজেলা ছাত্রলীগ।

ধান কেটে দেওয়ায় ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন আবদুল হাই। অন্যদিকে, পিএমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম এটিকে একটি আশা জাগানিয়া ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

Related Topics

টপ নিউজ

নরসিংদী / কক্সবাজার / ছাত্রলীগ / ধান কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • নেতা-কর্মীদের ঐক্য ও জনসমর্থনই বিএনপির মূল শক্তি: মঈন খান 
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net