Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
করোনা লক্ষণের রোগীকে নেয়নি এয়ার অ্যাম্বুলেন্স

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2020, 03:20 pm
Last modified: 18 May, 2020, 03:23 pm

Related News

  • বন্যার পর চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২২০
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

করোনা লক্ষণের রোগীকে নেয়নি এয়ার অ্যাম্বুলেন্স

করোনার উপসর্গ থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. জাফর হোসাইন রুমিকে নেয়নি এয়ার অ্যাম্বুলেন্স।
টিবিএস রিপোর্ট
18 May, 2020, 03:20 pm
Last modified: 18 May, 2020, 03:23 pm
ছবি প্রতীকী

চট্টগ্রামে করোনার উপসর্গ থাকায় এয়ার অ্যাম্বুলেন্স নেয়নি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. জাফর হোসাইন রুমিকে। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ঢাকার নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিশু রোগ বিভাগের এই মেডিকেল অফিসার। গত রোববার বিকেলে আগ্রাবাদ বহুতলা কলোনির মাঠে এ ঘটনা ঘটে। 

মা ও শিশু হাসপাতালের দায়িত্বরত ডা. রবিউল মোস্তাফা জানান, জাফর হোসাইনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। দ্বিতীয় পরীক্ষার জন্য আবারও নমুনা নেওয়া হয়েছে। কয়েকদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

ডা. রবিউল আরও জানান, রোববার অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্স কল করা হয় ঢাকায় নেওয়ার জন্য। এয়ার অ্যাম্বুলেন্সটি এসে যখন জানতে পারে ডা. জাফর হোসাইনের করোনার লক্ষণ আছে তখন তাকে না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স চলে যায়।

তিনি আরও জানান, তার অক্সিজেন স্যাচুরেশন ৯০/৯২ এর উপরে না উঠায় মা ও শিশু হাসপাতালে চিকিৎসাও দেওয়া যাচ্ছে না। তার স্বাস্থ্যের অবস্থা খুবই সংকটাপন্ন।

মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক জাফর হোসাইন প্রথমে কেবিনে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয় শনিবার দুপুরে। এরপরও স্বাস্থ্যের অবনতি ঘটায় ঢাকায় নেওয়ার জন্য রোববার এয়ার অ্যাম্বুলেন্স কল করা হয়।

বিকেলের দিকে এয়ার অ্যাম্বুলেন্স এসে মাঠে অবস্থান নেয়। এসময় এয়ার অ্যাম্বুলেন্সে ওই চিকিৎসককে তোলার সময় এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানতে পারে তার করোনার লক্ষণ আছে। পরে তাকে না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি চলে যায়।

Related Topics

টপ নিউজ

এয়ার অ্যাম্বুলেন্স / চট্টগ্রাম / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বন্যার পর চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২২০
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net