Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2026, 03:10 pm
Last modified: 17 July, 2026, 03:19 pm

Related News

  • চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা
  • লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করবে: অর্থমন্ত্রী
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ

টিবিএস রিপোর্ট
17 July, 2026, 03:10 pm
Last modified: 17 July, 2026, 03:19 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়েছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণকালে হঠাৎ অর্থমন্ত্রীসহ সবাইকে নিয়েই ভেঙে পড়ে মঞ্চটি। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং স্থানীয় কয়েকজন সংসদ সদস্যসহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেঁটে ত্রাণ বিতরণের মঞ্চে ওঠেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে মঞ্চে সংসদ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিপুলসংখ্যক নেতা-কর্মীও উঠে পড়েন। অতিরিক্ত মানুষের ওজনের চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে এবং মন্ত্রীসহ অন্যান্যরা পড়ে যান। তবে ভেঙে যাওয়া মঞ্চের ওপর দাঁড়িয়েই অর্থমন্ত্রী কয়েকজন দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং এরপর তিনি সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এবং চট্টগ্রাম-০৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ প্রমুখ।

এ বিষয়ে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অতিরিক্ত নেতাকর্মীর চাপে মঞ্চটি ভেঙে যায়। ছোট মঞ্চ ছিল। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ছোট ঘটনা। মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণ করেছেন সেখানেই।' 

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, 'মঞ্চ ভেঙে পড়লেও কেউ সেখান থেকে নিচে পড়ে যাননি। এখানে ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী সাতকানিয়ার পথে রওনা হন।'

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, 'এখন পর্যন্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার, ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪০,০০০ মানুষকে রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। ত্রাণ বিতরণের এই ধারা এখনো অব্যাহত আছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।'

পুনর্বাসন প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, 'ত্রাণ বিতরণের পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে কৃষকদের জন্য প্রয়োজনীয় সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে, বন্যার পরে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, যেন যে কোনো সংক্রমণ বা রোগ দেখা দিলে দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণ করা যায়।'

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী আমির খসরু / মঞ্চ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা
  • লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করবে: অর্থমন্ত্রী
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net