Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2026, 08:30 pm
Last modified: 27 August, 2026, 08:56 pm

Related News

  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

সিআইআইডি জানায়, গাড়িটি আস্ত অবস্থায় না এনে শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ৩ থেকে ৪টি বড় অংশে কেটে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে সেগুলো জোড়া দিয়ে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা হয়।
টিবিএস রিপোর্ট
27 August, 2026, 08:30 pm
Last modified: 27 August, 2026, 08:56 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযোগ উঠেছে, উচ্চহারের শুল্ক ফাঁকি দিতে আস্ত গাড়িটিকে ৩-৪টি বড় অংশে কেটে 'ব্যবহৃত যন্ত্রাংশ' (ইউজড কার পার্টস) হিসেবে বাংলাদেশে আনা হয়েছিল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরের রহমতগঞ্জের কে বি আবদুস সাত্তার রোডের সাত্তার মঞ্জিল (বিটিআই বিল্ডিং) থেকে গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত বিএমডব্লিউ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম মেট্রো-ঘ-১১-৩৬৫১।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বিলাসবহুল গাড়িকে 'সেমি নকড ডাউন' (এসকেডি) অবস্থায় ব্যবহৃত যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে দেশে আনা হচ্ছে। মূলত শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যেই এই অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআইআইডি'র একটি দল আজ সাত্তার মঞ্জিলের পার্কিং এলাকায় গাড়িটি পায়। সিআইআইডি জানায়, গাড়িটি আস্ত অবস্থায় না এনে শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ৩ থেকে ৪টি বড় অংশে কেটে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে সেগুলো জোড়া দিয়ে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা হয়। মিথ্যা ঘোষণা, শুল্ক ফাঁকি, চোরাচালান অথবা জাল নথিপত্রের মাধ্যমে এই গাড়িটি দেশে আনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযান চলাকালীন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুবের স্ত্রী সুলতানা ফারহানা জাহানকে জিজ্ঞাসাবাদ করেন। মোহাম্মদ আইয়ুব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কর্মকর্তারা গাড়িটির ক্রয় এবং আমদানি সংক্রান্ত বৈধ নথিপত্র দেখতে চাইলে সুলতানা ফারহানা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

সিআইআইডি জানায়, শুল্ক গোয়েন্দা ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তারা বারবার গাড়ির চাবি চাইলেও পরিবারের সদস্যরা তা দিতে অস্বীকৃতি জানান। আমদানির বৈধ নথিপত্র এবং চাবি না পাওয়ায় সিআইআইডি'র অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে দলটি পার্কিং থেকেই বিএমডব্লিউ গাড়িটি জব্দ করে।

সিআইআইডি জানিয়েছে, প্রাথমিক তদন্তে গাড়িটি মিথ্যা ঘোষণা এবং চোরাচালানের মাধ্যমে আনার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। গাড়িটি আসলেই যন্ত্রাংশ হিসেবে আমদানি করে পরে জোড়া লাগানো হয়েছে কি না এবং এর মাধ্যমে কত টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বিএমডব্লিউ / বিলাসবহুল গাড়ি / শুল্ক ফাঁকি / কাস্টমস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net