Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2026, 08:50 pm
Last modified: 30 August, 2026, 10:21 pm

Related News

  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • মোহাম্মদপুরে ‘কবজিকাটা আনোয়ার গ্রুপের’ তিন সদস্য গ্রেপ্তার

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।
টিবিএস রিপোর্ট
30 August, 2026, 08:50 pm
Last modified: 30 August, 2026, 10:21 pm
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' ও 'জয় জননেত্রী শেখ হাসিনা' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারেরা হলেন- মহানগরীর টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।

ছবি: সংগৃহীত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর উদ্দেশ্যে থানা প্রাঙ্গণে প্রিজনভ্যানে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় আসামির স্বজন ও সমর্থকরা প্রকাশ্যে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা' বলে স্লোগান দেওয়া শুরু করেন। থানা চত্বরে এ ধরনের স্লোগান দেওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে আটক করে।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, 'থানার নিরাপত্তা ও আইনি পরিবেশ বিঘ্ন করে ভেতরে এ ধরনের স্লোগান দেওয়া সম্পূর্ণ বেআইনি। তাই তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

গাজীপুর / আ.লীগ / গ্রেপ্তার / স্লোগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • মোহাম্মদপুরে ‘কবজিকাটা আনোয়ার গ্রুপের’ তিন সদস্য গ্রেপ্তার

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net