Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
করোনাভাইরাসের প্রভাব মৎস্য চাষে, শঙ্কায় চাষীরা

বাংলাদেশ

বুলবুল হাবিব, রাজশাহী
14 April, 2020, 12:25 pm
Last modified: 14 April, 2020, 04:33 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

করোনাভাইরাসের প্রভাব মৎস্য চাষে, শঙ্কায় চাষীরা

আগে যেখানে রাজশাহী থেকে ঢাকায় গড়ে প্রতিদিন ১৫০ ট্রাক মাছ যেত, এখন তা কমে দাঁড়িয়েছে ২০টি ট্রাকে। তারপরও সেই মাছ কম দামে বিক্রি করতে হচ্ছে চাষীদের।
বুলবুল হাবিব, রাজশাহী
14 April, 2020, 12:25 pm
Last modified: 14 April, 2020, 04:33 pm
ছবিটি প্রতীকী

করোনাভাইরাসের কারণে চলমান এই দুর্যোগে রাজশাহীতে সংকটে পড়েছেন মাছচাষীরা। মাছ বিক্রি কমে এসেছে প্রায় এক চতুর্থাংশে। মাছ বিক্রি করতে না পেরে তারা লোকসানের আশঙ্কা করছেন।

আগে যেখানে রাজশাহী থেকে ঢাকায় গড়ে প্রতিদিন ১৫০ ট্রাক মাছ যেত, এখন তা কমে দাঁড়িয়েছে ২০টি ট্রাকে। তারপরও সেই মাছ কম দামে বিক্রি করতে হচ্ছে চাষীদের। এছাড়া মাছ পরিবহনের ক্ষেত্রেও সম্মুখীন হতে হচ্ছে নানা জটিলতার।

মৎস্য চাষীরা বলছেন, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে মাছ কেনার ক্রেতা নেই বললেই চলে। ফলে খুব অল্প মাছ পরিবহন করা হচ্ছে। তা-ও বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। অন্য স্বাভাবিক সময়ে পাইকারী ক্রেতারা মৎস্য চাষীদের কাছে ভিড় করলেও বর্তমানে তাদের পাওয়া যাচ্ছে না।

মৎস্য চাষীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ কার্প জাতীয় মাছের চাহিদা পূরণ হতো রাজশাহী থেকে। কিন্তু করোনাভাইরাসকালীন এই দুর্যোগে মাছ বিক্রি করতে না পেরে সংকটে পড়েছেন তারা।

মৎস্য অধিদপ্তর জানায়, রাজশাহীতে মোট পুকুর রয়েছে ৫০ হাজার। সেখানে মৎস্য চাষী রয়েছেন ১৯ হাজার। রাজশাহীতে বছরে মাছ উৎপাদিত হয় ৮৫ হাজার টন। যা রাজশাহীর মোট চাহিদার চেয়ে ৩২ হাজার মেট্রিক টন বেশি। গড়ে প্রতিদিন দেড়শ ট্রাক মাছ ঢাকায় যেত। প্রতি ট্রাকে গড়ে ৭০০ থেকে ৯০০ কেজি মাছ থাকত। কিন্তু এই দুর্যোগে তা কমে দাঁড়িয়েছে ২০ ট্রাকে।

রাজশাহীর দুর্গাপুরের মৎস্যচাষী এসরাফআলী। তার ৪০০ বিঘার মতো পুকুর রয়েছে। গত এক সপ্তাহ ধরে মাছ বিক্রি করতে না পেরে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

এসরাফ আলী বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে এক ট্রাক মাছ যেত আমার। অথচ গত এক সপ্তাহ ধরে কোনো মাছই বিক্রি করতে পারছি না। ঢাকায় মাছের তেমন ক্রেতা নেই। আবার নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে ট্রাকচালকরাও যেতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, প্রতিদিন মাছের খাদ্য, ওষুধ ও পানির জন্য হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে। মাছের খাদ্য ও ওষুধের সংকট রয়েছে। তারপরও বেশি দামে কিনেই মাছের খাদ্য ও ওষুধ দিচ্ছি।

মৎস্যচাষী সমসের আলী জানান, আমার ১৫০ বিঘার মতো পুুকুর রয়েছে। প্রায় ৬০ বিঘার পুকুরের মাছ বিক্রি উপযোগী হয়েছে। অথচ মাছগুলো বিক্রি করতে পারছি না। সব মাছ পহেলা বৈশাখকেন্দ্রিক বিক্রির একটা পরিকল্পনা ছিল। কারণ অতীতে পহেলা বৈশাখের দিনই আমার ১০ লাখ টাকার মাছ বিক্রি হয়েছে। বৈশাখের প্রথম চার পাঁচ দিনে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ বিক্রি করেছি আগে। অথচ কেজিতে ৫০ টাকা লোকসান দিয়ে গত দুই দিনে তিন হাজার কেজি মাছ বিক্রি করলাম। উপায়ও নেই। কারণ একটা নির্দিষ্ট সময় পর মাছের লিভার ব্লক হয়ে যায়। তখন মাছ আর খাবার খেতে পারে না ধীরে ধীরে ছোট হতে থাকে।

দুর্গাপুরের শালঘড়িয়া গ্রামের মৎস্যচাষী বাচ্চু মিয়া বললেন, চৈত্র মাস চলছে। এই সময় পুকুরে পানি লাগে বেশি। ঘনঘন সেচ দিতে না পারলে পুকুর শুকিয়ে যায়। তারপরও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুকুরে পানি সেচের ওপর নিষেধাজ্ঞা চলছে। এই বিদ্যুৎ সংযোগ না দিতে পারার কারণে আমার প্রায় ৬০ বিঘার জমির পুকুর শুকিয়ে গেছে। করোনাভাইরাসের কারণে বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় সংযোগও নিতে পারছি। একদিকে মাছ বিক্রি করার লোকসান, আরেকদিকে বিদ্যুৎ সংযোগ না পেয়ে পুকুরের পানি শুকিয়ে গেছে।

আইনাল হক নামে আরেক মৎস্যচাষীবলেন, পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে না কবে এই অবস্থার উত্তরণ ঘটবে। পরিস্থিতি ভালো হলেও মৎস্যচাষীরা লোকসানে পড়বেই। তখন একসঙ্গে সবাই পুকুরের মাছ উঠানোর কারণে বাজারে মাছের দাম কমে যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা বলেন, মাছ বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কমে আসছে। দীর্ঘদিন এই পরিস্থিতি থাকলে মৎস্যচাষীরা বড় ধরনের লোকসানে পড়বে।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / মৎস চাষ / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net