Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
এখনও বিশ্বের ১১তম দুর্বল স্থানে বাংলাদেশি পাসপোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 July, 2021, 04:55 pm
Last modified: 07 July, 2021, 05:18 am

Related News

  • বাংলাদেশি পাসপোর্টে বিদেশি ইমিগ্রেশন পার হওয়ার ঝক্কি
  • হেনলি পাসপোর্ট ইনডেক্সে ৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট
  • ফিলিস্তিনের সঙ্গে বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় ৭ম বাংলাদেশ
  • দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেবে সরকার
  • ইসরায়েল ভ্রমণের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এখনও বিশ্বের ১১তম দুর্বল স্থানে বাংলাদেশি পাসপোর্ট

লেবানন ও সুদানের সঙ্গে ১০৬ তম স্থান লাভ করেছে বাংলাদেশ
টিবিএস রিপোর্ট 
06 July, 2021, 04:55 pm
Last modified: 07 July, 2021, 05:18 am
সংগৃহীত ছবি

বিশ্বে  ১১তম দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭টি দেশ বা গন্তব্যের মাত্র ৪১টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। 

আজ মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ এর তৃতীয় প্রান্তিকের সংস্করণ। এতে ১১৬টি স্থানের মধ্যে লেবানন ও সুদানের সঙ্গে ১০৬ তম স্থান লাভ করেছে বাংলাদেশি পাসপোর্ট। 

এর আগে গত এপ্রিলে প্রকাশিত হেনলির দ্বিতীয় প্রান্তিকের পাসপোর্ট ইনডেক্সে ১১০টি স্থানের মধ্যে ১০০তম হয় আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি নাগরিক পরিচয়পত্রটি। তার আগে, প্রথম প্রান্তিকে ১০১ তম স্থানে ছিল এটি। 

হেনলির সর্বশেষ সংস্করণে মোট ১৯৯টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কয়টি অঞ্চল ভ্রমণের সুবিধা পান- সেটি বিবেচনা করে পাসপোর্টের অবস্থান নির্ধারণ করা হয়েছে।  

এতে পূর্ববর্তী প্রান্তিকের স্থান থেকে আরও ছয় ধাপ অবনতি দেখেছে বাংলাদেশ, একইসময় পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের গন্তব্য সংখ্যাও অপরিবর্তিত রয়েছে। 

বাংলাদেশিরা যে ৪১টি গন্তব্যে ভিসাহীন ভ্রমণ সুবিধা পান; তার মধ্যে ১১টি আফ্রিকা মহাদেশে, ১১টি ক্যারিবিয় অঞ্চলে, আর আর সাতটি ওশেনিয়া মহাদেশে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।  

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়া ইউরোপিয় ইউনিয়নের কোন দেশে যাওয়া সম্ভব নয়। সে তুলনায় জাপানি পাসপোর্টধারীরা রেকর্ড পরিমাণ বা ১৯৩টি আন্তর্জাতিক গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান, এজন্যেই এ পাসপোর্টকে হেনলির ইনডেক্স তালিকায় প্রথম স্থানে রাখা হয়েছে। 

এছাড়া, দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিঙ্গাপুরও, এই পাসপোর্টে ১৯২টি গন্তব্যে করা যায় ভিসাহীন ভ্রমণ। অন্যদিকে, ১৯১টি গন্তব্যে একই সুবিধার কারণে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেছে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট।  

পাসপোর্ট সূচক তৈরির আইডিয়াটি সর্বপ্রথম দেন হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ড. ক্রিশ্চিয়ান এইচ ক্লেইন। সাম্প্রতিক প্রতিবেদনে তিনি বলেন, "মহামারির কারণে কতদিন আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ থাকবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে অন্তত ২০২১ সালের পুরো সময়জুড়ে বৈশ্বিক চলাচলে এ অচলাবস্থা মারাত্মক ব্যাঘাত ঘটাবে বলেই স্পষ্ট বোঝা যাচ্ছে।" 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশি পাসপোর্ট / হেনলি পাসপোর্ট ইনডেক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বাংলাদেশি পাসপোর্টে বিদেশি ইমিগ্রেশন পার হওয়ার ঝক্কি
  • হেনলি পাসপোর্ট ইনডেক্সে ৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট
  • ফিলিস্তিনের সঙ্গে বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় ৭ম বাংলাদেশ
  • দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেবে সরকার
  • ইসরায়েল ভ্রমণের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net