Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আগামী নির্বাচন কমিশন গঠনের আগে আইন করা সম্ভব নয়: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2021, 09:45 am
Last modified: 11 October, 2021, 11:31 am

Related News

  • মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে: আইনমন্ত্রী আসাদুজ্জামান
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আইনমন্ত্রী
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

আগামী নির্বাচন কমিশন গঠনের আগে আইন করা সম্ভব নয়: আইনমন্ত্রী

আগামী নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
টিবিএস রিপোর্ট
11 October, 2021, 09:45 am
Last modified: 11 October, 2021, 11:31 am
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়ন করা প্রয়োজন, তবে হাতে কম সময় থাকায় আগামী কমিশন গঠনের আগে আইন প্রণয়ন করা সম্ভব নয়। তাই আগামী নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, "সার্চ কমিটিও আইনের কাছাকাছি। এটির গেজেট করা হয় রাষ্ট্রপতির নির্দেশে। সংবিধান অনুযায়ী গেজেটও আইনের সমান বলবৎযোগ্য।"

রোববার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আইনমন্ত্রী।

এছাড়াও উচ্চআদালতে বিচারক নিয়োগে একটি আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীঘ্রই এটি নিয়ে কাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী।

এর আগেও গত বৃহস্পতিবার আইনমন্ত্রী জানিয়েছিলেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সার্চ কমিটির মাধ্যমে নতুন ইসি গঠনের কথা জানিয়েছিলেন।

বিএনপি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর কোনো তর্কের অবকাশ নেই। কারণ, এ নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। আর সুপ্রিম কোর্টের রায় যখন মানা হয়, তখন নিজেদের গর্বিত মনে হয়।"

শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নেই বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, "এই মামলা আদালতে বিচারাধীন। মামলায় যদি জয়ী হন, তাহলে তার স্থায়ী মুক্তি হবে।"

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার নেপথ্যে ষড়যন্ত্রে জড়িত মদদদাতাদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, "কমিশন গঠনের বিষয়ে উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে। এই কমিশন হচ্ছে বিকৃত ইতিহাসকে ফেলে দিয়ে সত্য ইতিহাসকে সঠিক পথে চালিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেটি জানানো। উচ্চআদালতে বিচারপতি নিয়োগে অচিরেই আইন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।"

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গত ১২ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, "নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগ অনেকটাই মুক্ত।"

আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর বিচারবিভাগের অবকাঠামো ও গুণগত উন্নয়নের বিষয় তুলে ধরেন মন্ত্রী। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিচারিক আদালতে প্রায় এক হাজার ১০০ বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / সার্চ কমিটি / আইনমন্ত্রী / নির্বাচন কমিশন আইন / নির্বাচন কমিশন গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে: আইনমন্ত্রী আসাদুজ্জামান
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আইনমন্ত্রী
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net