Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
বাড়ছে খরচ, সংসার সামলাতে ট্যাক্সিচালকের পেশায় সৌদি নারীরা

ফিচার

টিবিএস ডেস্ক
15 March, 2022, 01:00 pm
Last modified: 15 March, 2022, 01:13 pm

Related News

  • মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, যোগ দেওয়া অস্বাভাবিক নয়: হুমায়ুন কবির
  • ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: কেন জোটবদ্ধ হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
  • সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য
  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব

বাড়ছে খরচ, সংসার সামলাতে ট্যাক্সিচালকের পেশায় সৌদি নারীরা

বর্তমানে সৌদির রেস্তোরাঁ, ক্যাফে, জুতার দোকান, ফিলিং স্টেশনে নারীরা কাজ করতে শুরু করেছেন। আগে এসব জায়গায় অভিবাসীরা কাজ করলেও সরকারের অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে এসব কর্মসংস্থানে সৌদিদের আনা হচ্ছে। জাতীয়ভাবে এই ‘সৌদিকরণে’র অংশ হিসেবে নারীরাও কাজ পাচ্ছেন।
টিবিএস ডেস্ক
15 March, 2022, 01:00 pm
Last modified: 15 March, 2022, 01:13 pm
ছবি: সংগৃহীত

সৌদি আরবে জীবনযাত্রার ব্যয় বাড়ার পর সংসারের খরচ সামলাতে নারীদের মধ্যে ড্রাইভিং পেশায় আশার প্রবণতা বাড়ছে।

২০১৮ সালের আগ পর্যন্ত সৌদিতে নারীদের গাড়ি চালানোর বৈধতা ছিল না। কিন্তু এখন অনেক নারীই রাইড শেয়ারিং পেশায় আসছেন। এমনই একজন ফাহদা ফাহাদ। তার লেবু রঙা কিয়া গাড়িটিই এখন পরিবারের বাড়তি আয়ের সহায়ক হয়ে উঠেছে।

৫৪ বছর বয়সী ফাহদা একটি হেলথকেয়ার কল সেন্টারে পার্ট-টাইম কাজ করেন। এর বাইরে সুযোগ পেলেই তিনি রাজধানী রিয়াদে রাইড-শেয়ারের কাজ করছেন। শুধুমাত্র নারীদের ব্যবহারের জন্য বিশেষ রাইড-শেয়ারিং অ্যাপের মাধ্যমে ফাহদা যাত্রী পেয়ে থাকেন।

ফাহদা জানান তার পরিবার দুটি শর্তেই ড্রাইভিংকে তার দ্বিতীয় পেশা হিসেবে সমর্থন দিয়েছে। শর্তগুলো হলো: খুব দূরে কোথাও যাওয়া যাবে না, আর যাত্রী হিসেবে শুধু নারীদের নিতে হবে।

কালো হিজাব ও মুখে মাস্ক পরা ফাহদা বলেন, "আমি বাড়তি কিছু উপার্জনের জন্যই ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই।"

"তিন সন্তানের জন্য আমার বেতন যথেষ্ট নয়। আমার মেয়েটিও বিশেষ চাহিদা সম্পন্ন," বলেন তিনি।

নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া- সৌদির সামাজিক সংস্কারের অংশ হলেও অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। সৌদিতে জীবনযাত্রা নির্বাহের ব্যয় দিন দিন বাড়ছে।

ফাহদা জানান নিয়মিত চাকরি থেকে তিনি চার হাজার সৌদি রিয়াল পেলেও তা তার জন্য যথেষ্ট নয়। ড্রাইভিং থেকে তিনি আরও আড়াই হাজারের মতো অর্থ উপার্জন করতে পারেন।

ফাহদা বেলা দুটোয় অফিস শুরুর আগেই ভাড়া নিয়ে থাকেন। কখনো কখনো রাত ১০টায় বাড়ি ফেরার পথেও যাত্রী দেন। বাধাধরা সময়ে ছাড়াই কাজ করা যায় বলে তিনি সন্তুষ্ট।

ফোনে নতুন রাইডের অফার দেখতে দেখতেই তিনি বলেন, "অবসরপ্রাপ্ত স্বামীর মাসের বিভিন্ন বিল পরিশোধে ও সন্তানদের স্কুলের খরচ বহন করতে আমাকে সাহায্য করছে এই কাজ।"

তেলনির্ভরতা কমাতে সচেষ্ট সৌদিতে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। ২০২০ সালের জুলাইয়ে দেশটি মূল্য সংযোজন কর ১৫ শতাংশে উন্নীত করেছে।

গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় দেশটির পরিবহন ব্যয় ৭.২ শতাংশ বৃদ্ধি পায়। সামগ্রিক ভোক্তা ব্যয়ও ১.২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

একই সময়ে সৌদি নারীদের কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ছে। এ সময় কয়েক লাখ নারী চাকরি পেয়েছেন।

গত বছর সরকারি পরিসংখ্যানে প্রথমবারের মতো দেখা গেছে যে, সৌদির কর্মশক্তির এক-তৃতীয়াংশের বেশি নারী।

বর্তমানে সৌদির রেস্তোরাঁ, ক্যাফে, জুতার দোকান, ফিলিং স্টেশনে নারীরা কাজ করতে শুরু করেছেন। আগে এসব জায়গায় অভিবাসীরা কাজ করলেও সরকারের অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে এসব কর্মসংস্থানে সৌদিদের আনা হচ্ছে। জাতীয়ভাবে এই 'সৌদিকরণে'র অংশ হিসেবে নারীরাও কাজ পাচ্ছেন।

ঐতিহ্যগতভাবেই সৌদি নারীরা আত্মীয়-স্বজনের বাইরে পুরুষদের সঙ্গে মিশতে পারেন না।

৩০ বছর বয়সী তিন সন্তানের মা ইনসাফ (ছদ্মনাম) জানান, সম্প্রতি স্বামীর মৃত্যুর পর তিনি পেশা হিসেবে ড্রাইভিং বেছে নিয়েছেন।

এএফপিকে ইনসাফ বলেন, "আমার স্বামী আমাদের জন্য কোনো ব্যবস্থা করে যেতে পারেননি। আর তাই সন্তানদের জন্য আমাকেই কাজে যেতে হচ্ছে।"

"আমি স্বামীর রেখে যাওয়া গাড়িটি ব্যবহার করেই পাড়ার নারী ও শিশুদের শপিং মল বা স্কুলে পৌঁছে দিই," বলেন তিনি।

"ড্রাইভার হিসেবে জীবন আমাকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে," বলেন ইনসাফ।

২০১৮ সালের পর সৌদি আরবে দুই লাখের বেশি নারী লাইসেন্স সংগ্রহ করেছে। একই সঙ্গে গত বছর গাড়ি বিক্রিও ৫ শতাংশ বেড়েছে।

২৯ বছর বয়সী মিশরীয় নারী যাত্রী আয়া দিয়াব জানান, নারীদের গাড়িতে উঠতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী যাত্রীও একই ধরনের কথা জানান। ফাহাদের গাড়ির যাত্রী হিসেবে তার পাশের সিটে ওঠে ওই নারী বলেন, "আমার মনে হয় যেন আমি আমার বোনের সঙ্গে যাই।"


  • সূত্র: এএফপি

Related Topics

টপ নিউজ

সৌদি নারী / নারী গাড়িচালক / নারী ট্যাক্সি ড্রাইভার / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, যোগ দেওয়া অস্বাভাবিক নয়: হুমায়ুন কবির
  • ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: কেন জোটবদ্ধ হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
  • সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য
  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net