Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

আন্তর্জাতিক

ব্লুমবার্গ; টাইমস অভ ইসরায়েল
24 August, 2026, 10:40 am
Last modified: 24 August, 2026, 10:40 am

Related News

  • ট্রাম্পের ‘অর্থনৈতিক আক্রমণ’ শুরু হলে মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
  • মার্কিন অবরোধের মধ্যেও তেল বিক্রি করে বিলিয়ন ডলার আয় করেছে ইরান: দাবি ইরানি শীর্ষ কর্মকর্তার
  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান
  • আমেরিকার ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ গণ্যের হুমকি ইরানের
  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

ব্লুমবার্গ; টাইমস অভ ইসরায়েল
24 August, 2026, 10:40 am
Last modified: 24 August, 2026, 10:40 am

ছবি: সংগৃহীত

ইরান রোববার ঘোষণা দিয়েছে, তারা ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের (২০০ বিলিয়ন ঘনমিটার) বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুদের সন্ধান পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দেশটির জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার কয়েক মাস পর এই তথ্য জানানো হলো।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেন, 'ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে এই নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে।' 

তিনি আরও বলেন, এই গ্যাসক্ষেত্রের প্রায় ৫.৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। তার হিসাব অনুযায়ী, এ খনি টানা ১৫ বছর উৎপাদনে থাকতে পারে এবং এখান থেকে প্রতিদিন ২৮০ মিলিয়ন ঘনমিটারেরও (প্রায় ১ বিলিয়ন ঘনফুট) বেশি প্রাকৃতিক গ্যাস মিলবে—যদিও তা দেশটির দৈনিক চাহিদার তুলনায় সামান্য অংশ।

পাকনেজাদ জানান, এটি উচ্চমানের সুইট ন্যাচারাল গ্যাস। এই গ্যাসে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের মাত্রা অত্যন্ত কম থাকায় এর উন্নয়ন ও উত্তোলন খরচ অনেকটাই কম হবে।

পাকনেজাদ আরও বলেন, নতুন এই গ্যাসক্ষেত্রে 'দশ বিলিয়ন ডলার' মূল্যের গ্যাস কনডেনসেটও রয়েছে। ইরান এই সম্পদ 'যত দ্রুত সম্ভব' উত্তোলনের উপযোগী করে তোলার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্যাসক্ষেত্র থেকে নতুন উৎপাদন শুরু হতে কয়েক বছর লাগতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই তেহরানের জ্বালানি খাত ধাক্কা খায়। 

ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা ও তেলের ডিপোর মতো জ্বালানি অবকাঠামো এবং জ্বালানি পরিবহন রুটগুলোর ওপর একের পর এক হামলা চালিয়েছে দুই দেশ।

জুলাইয়ে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছিলেন, ফেব্রুয়ারি থেকে চলা হামলায় দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৩০ মিলিয়ন ঘনমিটার কমার পর, 'আগামী কয়েক মাসের মধ্যে' দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের আশা করছে ইরান।

একদিকে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামতের চেষ্টা চালাচ্ছে তেহরান, অন্যদিকে তাদের ওপর ঝুলছে নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার খাঁড়া। এতে অর্থনীতি আরও চাপে পড়তে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর 'ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা' চাপানোর হুমকি দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইরান / মধ্যপ্রাচ্য / ইরান যুদ্ধ / গ্যাস খনি / গ্যাসের মজুত / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ট্রাম্পের ‘অর্থনৈতিক আক্রমণ’ শুরু হলে মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
  • মার্কিন অবরোধের মধ্যেও তেল বিক্রি করে বিলিয়ন ডলার আয় করেছে ইরান: দাবি ইরানি শীর্ষ কর্মকর্তার
  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান
  • আমেরিকার ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ গণ্যের হুমকি ইরানের
  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net