Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ছবির গল্প: বালিয়া মসজিদ, এখনও চোখ জুড়ানো

ছবির গল্প: বালিয়া মসজিদ, এখনও চোখ জুড়ানো

ফিচার

সৈয়দ জাকির হোসেন
17 March, 2024, 10:00 pm
Last modified: 18 March, 2024, 12:50 pm

Related News

  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল
  • আপনাদের জন্য প্রথম শহীদ হতে হলে আমিই হব: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল
  • একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল

ছবির গল্প: বালিয়া মসজিদ, এখনও চোখ জুড়ানো

সৈয়দ জাকির হোসেন
17 March, 2024, 10:00 pm
Last modified: 18 March, 2024, 12:50 pm
বালিয়া মসজিদ। সম্প্রতি তোলা ছবি: ছবি: সৈয়দ জাকির হোসেন

ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানা হতে ৩.৭ কি.মি. পূর্বে ছোট বালিয়া গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী একটি মসজিদ; গ্রামের নামেই বালিয়া মসজিদ নামে পরিচিত এই ঐতিহাসিক স্থাপনা। 

জানা যায়, মসজিদের প্রতিষ্ঠাতা মেহের বকসের পরিবারের আদি-নিবাস ছিল অবিভক্ত ভারতের বিহার রাজ্যে (তখন সুবে-বাংলার অন্তর্গত)। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর মেহের বকসের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন। 

ছবি: সৈয়দ জাকির হোসেন

পরবর্তীতে মেহের বকসের বাবা রাজ-এ-মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়ায় এসে ব্যবসা-বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন, কেনেন জমিদারি। 

ছবি: সৈয়দ জাকির হোসেন

মসজিদ নির্মাণের সন নিয়ে অবশ্য মতবিরোধ আছে। মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে মসজিদটি নির্মিত হয় ১৩১৭ বঙ্গাব্দে মানে ১৯১০ খ্রিষ্টাব্দে। আবার মসজিদের নির্মাতা মেহের বকস চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে ১৩১৭ বঙ্গাব্দ। 

তবে স্থানীয় মানুষ ও মেহের বকসের বংশধরদের মতে উনবিংশ শতাব্দীর শেষদিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মেহের বকসের মৃত্যুর সময়েই মসজিদটির বেশিরভাগ কাজ শেষ হয়। 

ছবি: সৈয়দ জাকির হোসেন

জমিদার মেহের বকস চৌধুরী উনবিংশ শতাব্দীর শেষভাগে ছোট বালিয়া গ্রামে এই মসজিদ তৈরীর পরিকল্পনা করেন। এজন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয়। মোগল স্থাপত্যের রীতি অনুযায়ী নকশাকৃত এই মসজিদ তৈরির করাটা ছিল অনেক জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। এরমধ্যেই হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায়। 

মেহের বকস স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু স্থানীয় কারিগররা মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। ইতোমধ্যে ১৯১০ সালে মেহের বকস চৌধুরী মারা যান। মেহের বকসের ছোট ভাই কয়েক বছর পর আবারো মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু, নির্মাণ কাজ শেষ না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি ১০০ বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে। 

ছবি: সৈয়দ জাকির হোসেন

অবশেষে মেহের বকস চৌধুরীর প্রপৌত্রী তসরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় ২০১০ সালে বালিয়া মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। সংস্কার কাজের শুরু থেকে শেষপর্যন্ত এর তত্ত্বাবধায়ন করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন এবং জাকিরুল হক চৌধুরী। একই সাথে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয়। 
 

Related Topics

টপ নিউজ

ঐতিহ্যবাহী স্থাপনা / বালিয়া মসজিদ / ঠাকুরগাঁও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল
  • আপনাদের জন্য প্রথম শহীদ হতে হলে আমিই হব: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল
  • একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab