Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ঠাকুরগাঁওয়ে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’র শুটিং বাতিল

বাংলাদেশ

ইউএনবি
10 January, 2025, 08:15 pm
Last modified: 10 January, 2025, 08:15 pm

Related News

  • রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল, উৎসবের আমেজে নবরূপে ঠাকুরগাঁও
  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল
  • আপনাদের জন্য প্রথম শহীদ হতে হলে আমিই হব: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল

ঠাকুরগাঁওয়ে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’র শুটিং বাতিল

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান ঘিরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন আয়োজকরা।
ইউএনবি
10 January, 2025, 08:15 pm
Last modified: 10 January, 2025, 08:15 pm
ছবি: ইউএনবি

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন 'ইত্যাদি'র অনুষ্ঠানে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর ফলে নির্ধারিত সময়ের আগেই পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান ঘিরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন আয়োজকরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, 'মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ফিকাফিকি (ছোড়াছুড়ি) করেছে। আর অনুষ্ঠান সময়ের আগেই শেষ করে দিয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।'

অনুষ্ঠানের বেশ কিছু হাতাহাতি ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় 'ইত্যাদি' পরিচালক হানিফ সংকেত বলেন, 'অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না; পারলাম না, আমি ব্যর্থ।'

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরগাঁও ও তার পাশের জেলাগুলোর মানুষের জন্য ৪ হাজার শুভেচ্ছা পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি লেগে যায়। আয়োজকরা একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে গিয়ে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

দর্শক কিছুটা কমলে এরপর আবার অনুষ্ঠান শুরু করলে ফের বিশৃঙ্খলা শুরু হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা।

এমন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা।

ইত্যাদির অনুষ্ঠান দেখতে আসা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, 'আমি প্রবেশের পাস নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তবুও ঢুকতে পারলাম না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যেই হয়েছে।'

দর্শনার্থী সোহেল রানা বলেন, 'এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবুও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি। এটা তাদের ব্যর্থতা। এছাড়া এত অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।'

একজন সংবাদকর্মী জানান, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সহযোগিতার জন্যে তার পাশে দাঁড়াতে চাইলে উল্টো তিনি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন।

তবে এ ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

হানিফ সংকেত / ইত্যাদি / ঠাকুরগাঁও / শুটিং বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল, উৎসবের আমেজে নবরূপে ঠাকুরগাঁও
  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল
  • আপনাদের জন্য প্রথম শহীদ হতে হলে আমিই হব: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net