Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

বাংলাদেশ

বাসস
01 April, 2025, 08:30 pm
Last modified: 01 April, 2025, 10:09 pm

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেছেন, ‘ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে...’
বাসস
01 April, 2025, 08:30 pm
Last modified: 01 April, 2025, 10:09 pm
মঙ্গলবার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভার আগে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, 'ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে।

তিনি আরও বলেন, 'চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা কমিটমেন্ট করেছে আগামী দিনে তারা এ দেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগ করবেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের।'

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব বলেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'এবার ঠাকুরগাঁওয়ে ঈদ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছিলাম।'

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে তিনি বলেন, 'ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংক্ষার কমিশন গঠন করেছেন। সেই সংষ্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি। এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সঙ্গে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা নিয়ে বসবেন।'

এছাড়াও তিনি প্রধান উপদেষ্টার ভাষ্যমতে মতে চলতি বছরে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

প্রধান উপদেষ্টা / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / নির্বাচন / চীন / বিনিয়োগ / ঠাকুরগাঁও / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net