Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
১৬ দেশকে নিয়ে ১৯৩৪ সালে ফ্যাসিবাদের ছায়ায় যেভাবে বিশ্বকাপ হয়েছিল?

ফিচার

টিবিএস ডেস্ক 
05 December, 2022, 09:25 pm
Last modified: 05 December, 2022, 09:30 pm

Related News

  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • গুম ছিল ফ্যাসিবাদ দীর্ঘকরণের এক ষড়যন্ত্র: চিফ প্রসিকিউটর
  • ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছেন: সালাহউদ্দিন
  • ফ্যাসিবাদীদের একটি অংশ বিদায় নিলেও ফ্যাসিবাদ রয়ে গেছে: জামায়াত আমির
  • মজলুমরা জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম

১৬ দেশকে নিয়ে ১৯৩৪ সালে ফ্যাসিবাদের ছায়ায় যেভাবে বিশ্বকাপ হয়েছিল?

ইতালিকে টুর্নামেন্টটির ভেন্যু হিসেবে নির্বাচিত করতে ফিফার ওপর চাপ প্রয়োগ করেছিলেন মুসোলিনি। আজ্জুরিদের (ইতালির জাতীয় ফুটবল দলের উপনাম) চ্যাম্পিয়ন করতে অবলম্বন করেছিলেন নানা বিতর্কিত ও কুখ্যাত পন্থার। প্রতিটি ম্যাচের রেফারি নির্বাচন করতেন নিজে। অভিযোগ আছে, স্বাগতিকদের নানা সুবিধা প্রদানের জন্য প্ররোচিত করা হতো তাদের।
টিবিএস ডেস্ক 
05 December, 2022, 09:25 pm
Last modified: 05 December, 2022, 09:30 pm
১৯৩৪ সালের বিশ্বকাপে ইতালির টিম। ছবি: এএফপি

ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবকিছুই যে আনন্দের, এমনটা নয়। এতে বেদনাদায়ক ঘটনার স্থান যেমন আছে, তেমনি এর সাথে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। এই যেমন- ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ। একনায়ক বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদ প্রদর্শনের মঞ্চ হিসেবে পরিচিত হয়ে যায় সে বছরের টুর্নামেন্টটি। চিরকাল বিতর্কিত সেবারের বিশ্বকাপের মঞ্চে ফ্যাসিবাদের ছায়ায় খেলতে হয়েছিল ১৬টি দেশকে। তথ্যসূত্র স্ক্রলইন।

১৯৩০ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফুটবলের সবচেয়ে বড় এই আসর। চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে স্বাগতিক দেশ উরুগুয়ে। এরপরের টুর্নামেন্ট অর্থাৎ বিশ্বকাপ ১৯৩৪ অনুষ্ঠিত হয় বেশ 'নাটকীয়তা'র সাথে।

অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই এই আসর নিয়ে শুরু হয় নানা বিতর্ক। তৎকালীন রাজনৈতিক এবং সামাজিক আবহাওয়াকে এড়াতে পারেনি ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত এ বিশ্বকাপ। খেলার উন্মাদনার চেয়ে বেশি ছিল রাজনৈতিক প্রতিযোগিতার গভীরতা। এমনকি স্বৈরশাসক ও ফ্যাসিবাদী নেতা বেনিতো মুসোলিনির নানা হস্তক্ষেপের কারণে অনেকটাই প্রশ্নবিদ্ধ হয় ফুটবল বিশ্বকাপের গৌরব।

প্রথম বিশ্বকাপ গণবয়কট করেছিল ইউরোপীয়রা। এই ক্ষোভে ১৯৩৪ সালের আসরে অংশ নেয়নি প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে। এখনো পর্যন্ত এ দেশটিই একমাত্র দল, যারা আগের আসরে জেতার পরও শিরোপা জয় অক্ষুণ্ণ রাখার লড়াইয়ে অংশ নেয়নি। তবে তাদের না খেলার পেছনে লাতিন আমেরিকার মন্দা অর্থনীতির ভূমিকাও কম ছিল না। এছাড়াও মুসোলিনির একনায়কতন্ত্রের বিরোধিতাও ছিল একটি কারণ।

ইতালিকে টুর্নামেন্টটির ভেন্যু হিসেবে নির্বাচিত করতে ফিফার ওপর চাপ প্রয়োগ করেছিলেন মুসোলিনি। আজ্জুরিদের (ইতালির জাতীয় ফুটবল দলের উপনাম) চ্যাম্পিয়ন করতে অবলম্বন করেছিলেন নানা বিতর্কিত ও কুখ্যাত পন্থার। প্রতিটি ম্যাচের রেফারি নির্বাচন করতেন নিজে। অভিযোগ আছে, স্বাগতিকদের নানা সুবিধা প্রদানের জন্য প্ররোচিত করা হতো তাদের।

এই আসর দিয়েই বাছাইপর্বের সূচনা হয় ফুটবল বিশ্বকাপের ইতিহাসে। বাছাইপর্বে ৩২টি দলের মধ্যে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট ১৬টি দল। এ টুর্নামেন্টের ধরন ছিল অনেকটা ফ্যাসিবাদী দর্শনের মতোই। প্রথম পর্বেই ছেঁটে ফেলা হয়েছিল 'দুর্বল' দলগুলোকে। প্রথম রাউন্ডটিই ছিল 'ছাঁটাই পর্ব' অর্থাৎ নকআউট পর্ব, যেখানে আটটি ম্যাচে বাদ পড়েছিল আটটি দল। এবং সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল একই দিনে, ২৭ মার্চে।

এ বিশ্বকাপকে জাতীয়তাবাদ প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন এই একনায়ক। তার নির্দেশে স্থানীয় ফুটবলারদের প্রাণনাশের হুমকি প্রদানসহ বাধ্য করা হয়েছিল জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে যোগদান করতে।

ইতালিসহ অন্যান্য দলগুলোরও রাজনৈতিক চাপে পড়তে হয়েছিল। ফুটবল ইতিহাস নিয়ে দক্ষিণ আমেরিকায় প্রকাশিত বিভিন্ন বইয়ে উল্লেখ আছে যে ম্যাচের আগে নিজেদের জাতীয় সংগীত গাওয়ার সময় জার্মান এবং ইতালীয় দল রোমান স্যালুট প্রদর্শন করেছিল।

প্রকৃতপক্ষে সব দলকেই এই অভিবাদন জানাতে হয়েছিল যা ফ্যাসিবাদী স্যালুট বা নাৎসি স্যালুট বলেও পরিচিত। ডান হাত অনেকটা উঁচুতে সম্পূর্ণ সামনে এগিয়ে, পাঁচ আঙুলকে পরস্পরের স্পর্শে রেখে করতল সামান্য নোয়ানোর এই অভিবাদন ছিল হিটলার এবং মুসোলিনি- এই দুই স্বৈরশাসকের স্বতন্ত্র অঙ্গভঙ্গি।

এই স্যালুট প্রদর্শন বহু পত্রপত্রিকার মনোযোগের আকর্ষণে পরিণত হয়েছিল। যেমন, সেবছরের মে মাসের ২৭ তারিখে আর্জেন্টাইন এবং সুইডিশ খেলোয়াড়েরা একে অপরকে এই স্যালুটের মাধ্যমে অভিবাদন জানিয়েছিলেন। এ ঘটনাকে আর্জেন্টাইন সংবাদপত্র লা নেসিওন বর্ণনা করেছিল ঠিক এভাবে, 'আর্জেন্টাইন খেলোয়াড়রা ইতালির নেপলস বন্দরে অবতরণের পর (বিশ্বকাপ খেলতে আগত) সরকারপ্রধান বেনিতো মুসোলিনিকে অভিবাদন জানিয়ে একটি টেলিগ্রাম প্রেরণ করেছে।'  

একই প্রতিবেদনে বলা হয়, 'একই দিনে মুসোলিনির পিতামাতার কবরে পুষ্প অর্পণ করতে ফুটবলার এবং নেতারা ফোরলি শহরে গিয়েছেন।'

ইউরোপে যে স্বৈরাচারী হাওয়া বইছিল এ দুটি ঘটনা তারই প্রমাণ। 

মোটকথা- বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে মুসোলিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন ফ্যাসিবাদই ভবিষ্যৎ। নিজেদের মহিমা কিংবা 'ফ্যাসিবাদের মাহাত্ম্য' বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নানা পদক্ষেপ নিয়েছিলেন মুসোলিনি তথা 'এল দুচে'। চ্যাম্পিয়ন ইতালিকে ট্রফি হিসেবে কেবল জুলে রিমে নয়, আরও দেওয়া হয়েছিল কোপা ডেল দুচ নামক অতিরিক্ত ট্রফি। ব্রোঞ্জে মোড়ানো এবং মূল ট্রফি জুলে রিমের তুলনায় ছয়গুণ বড় এই ট্রফি বহন করেছিল ফ্যাসিবাদের বার্তা।

 

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ / ফ্যাসিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • গুম ছিল ফ্যাসিবাদ দীর্ঘকরণের এক ষড়যন্ত্র: চিফ প্রসিকিউটর
  • ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছেন: সালাহউদ্দিন
  • ফ্যাসিবাদীদের একটি অংশ বিদায় নিলেও ফ্যাসিবাদ রয়ে গেছে: জামায়াত আমির
  • মজলুমরা জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net