Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
রাজশাহীতে বাড়ির ছাদে ছাদে ঘুড়ি উৎসব

ফিচার

বুলবুল হাবিব, রাজশাহী
01 May, 2020, 04:55 pm
Last modified: 01 May, 2020, 05:18 pm

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে বাড়ির ছাদে ছাদে ঘুড়ি উৎসব

ঘুড়ি উৎসবে অংশগ্রহণকারীরা বলছেন, প্রতিবছর গ্রীষ্মকালে ঘুড়ি উড়ানো উৎসব চললেও এত বৃহৎ পরিসরে ঘুড়ি ওড়াতে আগে কখনো দেখা যায়নি।
বুলবুল হাবিব, রাজশাহী
01 May, 2020, 04:55 pm
Last modified: 01 May, 2020, 05:18 pm

মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সবাইকে গৃহবন্দি জীবনযাপন করতে হচ্ছে। বন্ধ সব আউটডোর খেলাধুলাই। ফলে অফুরন্ত সময় এখন সবার হাতে। এই সুযোগে রাজশাহীতে বেড়েছে ঘুড়ি ওড়ানো। দুপুর থেকেই রাজশাহী মহানগরীর প্রায় প্রতিটি বাড়ির ছাদেই দেখা যাচ্ছে, শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ সবাইকে একসাথে ঘুড়ি ওড়াতে। এই যেন প্রতিটি বাড়ির ছাদে ছাদে ঘুড়ি উৎসব। ঘুড়ির সুতোয় কাটাকাটি খেলে কিংবা দূর আকাশে ঘুড়ি পাঠিয়ে এ যেন করোনাকালীন ক্লান্তি ও অবসাদ দূর করার এক সুস্থ প্রতিযোগিতা।

ঘুড়ি উৎসবে অংশগ্রহণকারীরা বলছেন, প্রতিবছর গ্রীষ্মকালে ঘুড়ি উড়ানো উৎসব চললেও এত বৃহৎ পরিসরে ঘুড়ি ওড়াতে আগে কখনো দেখা যায়নি।

তারা বলছেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ এক মাস ধরে তারা গৃহবন্দি। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা বলা যাচ্ছে না। আবার বাসার কাজ শেষ করার পরও হাতে থাকে অফুরন্ত সময়। ফলে অনেকের মধ্যেই ক্লান্তি ও অবসাদ ভর করেছে। অনেকেই ঘুড়ি উড়িয়ে সেই ক্লান্তি ও অবসাদ ঝেড়ে ফেলতে চান। 

নগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল আবির বলেন, কলেজ বন্ধ। সবসময় রুমেই থাকি। বন্ধুদের সাথে মোবাইলে কথা বলা, ফেসবুকিং করা, টিভি দেখা ও বই পড়া এসব তো করিই। কিন্তু কতক্ষণ আর এসব করতে ভালো লাগে। ফলে প্রতিদিন বিকেলের জন্য মুখিয়ে থাকি। এই সময়টা বিকেলে এখন সবাই মিলে ঘুড়ি ওড়ানো হয়। অন্য ফ্ল্যাট থেকে ভাই ও আপুরা আমাদের সাথে যোগ দেন। ভালোই লাগে।

নগরীর কুমার পাড়ার তৌসিফ আহমেদ নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, আমার মনে হয়, দীর্ঘ সময় গৃহবন্দি থাকার ফলে মানুষের মনে যে ক্লান্তি ও অবসাদ জমেছে, এই ঘুড়ি ওড়ানোর সময় তা কেটে যায়। মন চাঙ্গা হয়ে ওঠে।

কুমারপাড়ার আব্দুর কাদের নামের আরেকজন বলেন, সবসময় গৃহবন্দি থেকে ছেলেমেয়েরা হাঁপিয়ে উঠেছে। বাইরে গিয়ে খেলাধুলাও করতে পারে না। কতক্ষণ আর ঘরে বন্দি থাকতে পারে। তারপরও এখন বাধ্য হয়ে থাকছে। তাই বিকেলে ঘুড়ি ওড়ানোর প্রতি এত আকর্ষণ। ওদের সাথে আমিও যোগ দিই। ভালোই সময় কাটে।

ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে ঘুড়ি নাটাই ও মাঞ্জা তৈরির কমপক্ষে ৩০টি অস্থায়ী কারখানা গড়ে উঠেছে নগরীজুড়ে। বেচাকেনাও বেড়েছে সমানতালে। আব্দুল কুদ্দুস নামের এক অস্থায়ী কারখানার মালিক বলেন, প্রতিদিন ঘুড়ি, নাটাই ও মাঞ্জা তৈরি করতে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়। প্রতিদিন কমপক্ষে ২০০ টির মতো ঘুড়ি বিক্রি হয়। দাম ১০০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে।

রফিকুল ইসলাম নামের আরেকজন ব্যবসায়ী বলেন, আমার জীবনে এত ঘুড়ি কেনার চাহিদা দেখিনি। প্রতিদিন অনেক ঘুড়ি বিক্রি হয়।
 

Related Topics

টপ নিউজ

রাজশাহী / ঘুড়ি উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net