Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2026, 04:45 pm
Last modified: 24 April, 2026, 04:54 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলেজ চলাকালীন এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র বিবেচনায় প্রশাসন থেকে কলেজ ও এর আশেপাশের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।
টিবিএস রিপোর্ট
24 April, 2026, 04:45 pm
Last modified: 24 April, 2026, 04:54 pm
ছবি: টিবিএস

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চালানো এই হামলায় কলেজের অধ্যক্ষসহ অন্তত ৫ জন শিক্ষক ও কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলেজ চলাকালীন এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র বিবেচনায় প্রশাসন থেকে কলেজ ও এর আশেপাশের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে যান। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কলেজের অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে।

হামলায় আহতরা হলেন—কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নারী প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম এবং কলেজের আরও দুই কর্মচারী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলেয়া খাতুন হীরার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় কলেজে অবস্থানরত পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই প্রাণভয়ে পালিয়ে যান।

আহত শিক্ষকদের অভিযোগ, জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর নেতৃত্বে জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফাজ আলী, ইউনিয়ন বিএনপি নেতা ও মৎস্য ব্যবসায়ী শাহাদ আলী, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আলী, ৪নং ওয়ার্ড দাওকান্দি বিএনপির সভাপতি এজদার আলী, জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী ও ছাত্রদল নেতা জামিনুর ইসলাম জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী এই হামলায় সরাসরি অংশ নেন।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, "সরকারি আদেশে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই আমার কাছে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল বিএনপির নেতাকর্মীরা। আমি তাদের ঠিকমতো চিনিও না।"

প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, "বিএনপির কয়েকটা গ্রুপ প্রায়ই কলেজে এসে হিসাব-নিকাশ চাইত, যা আসলে ছিল চাঁদার দাবি। অধ্যক্ষ মহোদয় নতুন আসায় কোনো পক্ষকেই গ্রহণ করেননি, এটাই তার অপরাধ ছিল। আর আমি একজন সহকর্মী হিসেবে তার পাশে থাকায় আমার ওপরও হামলা করা হয়েছে।"

অভিযোগ প্রসঙ্গে স্থানীয় এক বিএনপি নেতা দাবি করেন, "সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের আমলের দুর্নীতি ও অনিয়মের হিসাব চাইলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে ভয়ভীতি দেখান। ঘটনার দিন শিক্ষক আলেয়া খাতুন হীরাই প্রথমে আমাদের নেতাকর্মীদের চড়-থাপ্পড় মারেন, যার ফলে ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটেছে।"

অন্যদিকে, দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, "১৪৪ ধারা জারির মধ্যে আমরা বারবার নিবৃত্ত করার চেষ্টা করলেও কিছু লোক কলেজে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। বর্তমান সময়ে পুলিশ সদস্যরা কতটা অসহায় ও নিরুপায় তা বলার অপেক্ষা রাখে না। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

এদিকে, দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / বিএনপি / হামলা / নেতা / বহিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net