Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মহাসমুদ্রের স্মৃতিতেও আছে সার্স কোভ-২

ফিচার

টিবিএস ডেস্ক
19 August, 2020, 07:35 pm
Last modified: 26 April, 2021, 02:03 am

Related News

  • পাঁচশর বেশি তারের গোপন জীবন! যারা ইন্টারনেট চালায়
  • তিমির হানা, নৌকায় আশ্রয়, বাধ্য হয়ে নরমাংসভোজন: মবি-ডিক লেখার অনুপ্রেরণা বাস্তবের এসেক্স
  • মহাসমুদ্রের বুকে মোট কতগুলো জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে?
  • সর্দি-কাশির সাধারণ ভাইরাসে পরিণত হবে কোভিড: অধ্যাপক সারাহ গিলবার্ট
  • কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিরূপণের বহুল প্রত্যাশিত জৈব-সূচক আবিষ্কার

মহাসমুদ্রের স্মৃতিতেও আছে সার্স কোভ-২

পৃথিবীতে প্রাণের বিকাশের সময়কার অনেক উপাদানের স্মৃতিও সংরক্ষিত আছে সমুদ্রতলে। বর্তমান পৃথিবীতে ভূপৃষ্ঠের তুলনায় সমুদ্রেই বেশি প্রাণির বসবাস। এসব প্রাণির জেনেটিক তথ্য হিসেবে তাদের পূর্বপুরুষের স্মৃতি জমা আছে। 
টিবিএস ডেস্ক
19 August, 2020, 07:35 pm
Last modified: 26 April, 2021, 02:03 am
বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি, প্রকৃতি, বিবর্তন বুঝতে বিজ্ঞানীরা সমুদ্রে সঞ্চিত অনেক স্মৃতির সংযোগ খোঁজার চেষ্টা করেছেন। ছবি: সায়েন্টিফিক আমেরিকান

মানুষের মস্তিষ্কের নিউরনে অনেক স্মৃতি জমা থাকে যা পরবর্তী সময়ে জীবনের চলার পথে মানুষকে দৃঢ়তা দেয়।

তবে মানুষই একমাত্র জীব নয়- যাদের স্মৃতি সংরক্ষণের ক্ষমতা আছে। উদ্ভিদ থেকে শুরু করে অণুজীব পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাণির স্মৃতি সংরক্ষণের ক্ষমতা থাকার প্রমাণ আছে, যদিও তাদের সকলেরই স্নায়বিক মস্তিষ্কের অভাব রয়েছে । 

সমুদ্রে বিভিন্ন অংশে বিভিন্ন সময়ের বায়ুমন্ডলের তথ্য সংরক্ষিত আছে।

পৃথিবীতে প্রাণের বিকাশের সময়কার অনেক উপাদানের স্মৃতিও সংরক্ষিত আছে সমুদ্রতলে। বর্তমান পৃথিবীতে ভূপৃষ্ঠের তুলনায় সমুদ্রেই বেশি প্রাণির বসবাস। এসব প্রাণির জেনেটিক তথ্য হিসেবে তাদের পূর্বপুরুষের স্মৃতি জমা আছে। 

মানুষই একমাত্র প্রাণি নয়- যাদের দেহে ভাইরাস পরজীবি হিসেবে বাস করে। ব্যাকটেরিয়া থেকে শুরু করে সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণিই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। কিছু সংক্রমণ হতে পারে প্রাণঘাতী, কিছু আবার উপকারীও হয়। মানবদেহে প্ল্যাসেন্টার বিবর্তনের কৃতিত্ব যেমন প্রাচীন একটি রেট্রোভাইরাসের (প্ল্যাসেন্টার আবরণী দেয়াল রেট্রোভাইরাসের প্রোটিন দ্বারা গঠিত)।

বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি, প্রকৃতি, বিবর্তন বুঝতে বিজ্ঞানীরা সমুদ্র ও সমুদ্রে সঞ্চিত অনেক স্মৃতির সংযোগ খোঁজার চেষ্টা করেছেন।

আরএনএ ভাইরাস: 
 
বর্তমান মহামারির জন্য দায়ী করোনাভাইরাস একটি আরএনএ ভাইরাস। সম্প্রতি জিন ভিত্তিক প্রমাণ পাওয়া গেছে, সকল আরএনএ ভাইরাসের পূর্বপুরুষ মূলত একই ভাইরাস,  এই ভাইরাসটি বিবর্তিত হয়ে বিভিন্ন বাহকের মাধ্যমে ভূপৃষ্ঠে আসার আগে সমুদ্রে ছিল।

ভূপৃষ্ঠে প্রথম কখন এই করোনাভাইরাসের আবির্ভাব হয় এবং প্রথম বাহক কারা ছিল? প্রথম প্রশ্নটির ব্যাপারে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ধারণা করা হয়, আজ থেকে ১০ হাজার - ৩০০ মিলিয়ন পুর্বের সময়কালের মধ্যে আবির্ভাব হয়েছিল। বাহক কোষে বংশবৃদ্ধিতে সহায়ক আরএনএ পলিমারের জিন সিকোয়েন্স এর মাধ্যমে; কিভাবে ভাইরাসটি পোষক দেহে বিবর্তিত হয় এবং সহস্রাধিক বছর টিকে আছে, এসব তথ্য জানা গেছে। বারবার পোষক দেহ পরিবর্তন করে বিবর্তন হওয়া এই ভাইরাসটির জন্য খুবই সাধারণ ব্যাপার।

এই ভাইরাসটি প্রতিলিপি তৈরির সময় কিছু ত্রুটির কারণে অভিযোজিত হয়। যার ফলে এতে জিনগত পরিবর্তন আসে, বাহকের রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে কাজ করতে পারেনা। এছাড়াও, এতে ভাইরাসটি বিবর্তনের সুবিধা লাভ করে ও নতুন প্রজাতির প্রানীদেহে সংক্রমণ ঘটানোর ক্ষমতা লাভ করে। 

সমুদ্রে আরএনএ ভাইরাসের অন্যতম বাহক অ্যালগি, ফাইটোপ্লাঙ্কটন আর প্রোটিস্ট। পোষক দেহে  বংশবিস্তারের সময় ভাইরাসের মিউটেশনের সম্ভাবনা ০.০১-০.১ শতাংশ, যা কিনা ডিএনএ ভাইরাসের তুলনায় হাজার গুণ বেশি। প্রথমদিককার আরএনএ ভাইরাসের সমুদ্রের সাথে সম্পর্কের ব্যাপারটি আমাদেরকে বর্তমান করোনাভাইরাসের প্রকৃতি বুঝতে সাহায্য সাহায্য করবে। 

বর্তমানে মানব শরীরেও ভাইরাসটি ধীরে ধীরে তার প্রকৃতি পরিবর্তন করছে।

বর্তমানে মানুষের উপর ভাইরাসটির প্রভাব অত্যন্ত  বিধ্বংসী। মানুষের সম্মিলিত অবহেলার কারণেই অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছেছে। আর ভাইরাসটি আবারো তার বিবর্তনের চেষ্টায় আছে।

  • সূত্র: সায়েন্টিফিক আমেরিকান
  • অনুবাদ: রাফিয়া তামান্না 
     
Related Topics

টপ নিউজ

সার্স কোভ-২ / মহাসমুদ্র / ভাইরাসের বিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • পাঁচশর বেশি তারের গোপন জীবন! যারা ইন্টারনেট চালায়
  • তিমির হানা, নৌকায় আশ্রয়, বাধ্য হয়ে নরমাংসভোজন: মবি-ডিক লেখার অনুপ্রেরণা বাস্তবের এসেক্স
  • মহাসমুদ্রের বুকে মোট কতগুলো জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে?
  • সর্দি-কাশির সাধারণ ভাইরাসে পরিণত হবে কোভিড: অধ্যাপক সারাহ গিলবার্ট
  • কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিরূপণের বহুল প্রত্যাশিত জৈব-সূচক আবিষ্কার

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net